সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ক্যাম্পেইনে ফল মিলেছে ৮০ শতাংশ
জাতীয়

পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের সফলতা ৮০ শতাংশ

মেহেদী হাসান:

ঢাকা মহানগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে তোড়জোড় চালাচ্ছে দুই সিটি করপোরেশন। ঝুঁকিপূর্ণ বিলবোর্ড সরানো, পরিচ্ছন্নতা কর্মীদের নজরদারিতে আনা, জনসচেতনতা তৈরিসহ নানামুখী উদ্যোগ নিচ্ছেন দুই মেয়রই। এরই অংশ হিসেবে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটর এলাকায় লিফলেট বিতরণ করেছে মেসার্স ইকোসেন্স কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জনগণকে পরিচ্ছন্নতা বিষয়ক লিফলেট বিতরণ করছেন ইকোসেন্স কনস্ট্রাকশন কর্তৃপক্ষ। রাস্তার পাশে ফুটপাতে গড়ে ওঠা বিভিন্ন দোকানগুলোতে গিয়ে খোঁজ-খবর নেন এবং সকলকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে উৎসাহিত করেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

প্রতিষ্ঠানটির মুখপাত্র সান নিউজকে বলেন, ‘আমরা গত ১ আগস্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ করছি। এই দেড় মাসে চোখে পড়ার মতো পরিবর্তন হয়েছে। এই এলাকায় আগে দোকানদাররা দিন শেষে দোকানের ময়লা রাস্তার ডিভাইডারের ওপর ফেলে রাখতেন। এখন আর সেটা করছেন না।‘

শুধু ক্যাম্পেইন করেই শেষ নয়, বিষয়টি তাদের নিয়মিত তদারকির মধ্যে রয়েছে বলেও জানান তিনি।

ফুটপাতের দোকানিরা বলেন, ‘ইকোসেন্স কনস্ট্রাকশনের নিয়মিত দেখাশোনা করার ফলে আমরা এখন আর রাস্তায় ময়লা ফেলি না। প্যাকেট করে রেখে দেই। রাতে পরিচ্ছন্নতাকর্মীরা এসে নিয়ে যান।

এ উদ্যোগের ফলাফল নিয়ে জানতে চাইলে মেসার্স ইকোসেন্স কনস্ট্রাকশন মুখপাত্র বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে রাস্তায় ময়লা ফেলানোর হার ৮০ শতাংশ কমে গেছে। কারণ, আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিতভাবে আবর্জনা সংগ্রহ ও অপসারণ করছেন।‘

আগামী মাসের মধ্যে এই কর্মসূচির শতভাগ ফলাফল পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের সকল ফ্ল্যাট-বাসা, অফিস, দোকানপাট থেকে সৃষ্ট আবর্জনা সংগ্রহ ও অপসারণের জন্য প্রাথমিক বর্জ্য সংগ্রহ ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মেসার্স ইকোসেন্স কনস্ট্রাকশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা