এসপি এ বি এম মাসুদ হোসেন
জাতীয়

কক্সবাজারের এসপি মাসুদকে বদলি

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের আলোচিত পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে রাজশাহীতে একই পদে বদলি করা হয়েছে। আর কক্সবাজার জেলার এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন ঝিনাইদহ জেলার এসপি হাসানুজ্জামান।

মাসুদ হোসেনসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করে বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওসি প্রদীপ কুমার দাস এবং বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ সাতজনকে গ্রেপ্তার করা হলেও এই ঘটনায় ঘুরে-ফিরে কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। সিনহার পরিবারের করা হত্যা মামলায় এসপিকে আসামি করার আবেদন জানানো হলেও আদালত তা খারিজ করে দেন।

বদলি হওয়া অন্যদের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাসুদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার এসপি এবং রাজশাহী জেলার এসপি মো. শহিদুল্লাহকে ডিএমপি সদরদপ্তরের ডিসি হিসেবে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা