১১ উপজেলা ও ২৪৪ ইউনিয়ন পরিষদে ভোট ২০ অক্টোবর
জাতীয়

১১ উপজেলা ও ২৪৪ ইউনিয়ন পরিষদে ভোট ২০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক:

দেশের ১১টি উপজেলা ও ২৪৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিভিন্ন পদে আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ করা হবে। একইদিন ১৫টি জেলা পরিষদের ১৬টি ওয়ার্ডে উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে।

সকাল নয়টায় শুরু হয়ে উপজেলা ও ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ বিকাল পাঁচটা পর্যন্ত এবং জেলা পরিষদের ভোটগ্রহণ দুপুর দুইটা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশন (ইসি) এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুসারে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনি তফসিল চিঠি দিয়ে জানায় ইসি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তারা এ তফসিল প্রকাশ করেন।

১১টি উপজেলা পরিষদের মধ্যে কুমিল্লার দাউদকান্দিতে সাধারণ এবং বাকি ১০টির মধ্যে আটটিতেই চেয়ারম্যান পদে ও দুটিতে ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে। যশোর সদর, চাঁদপুরের মতলব দক্ষিণ, সুনামগঞ্জের জামালগঞ্জ, মাদারীপুরের শিবচর, বাগেরহাটের শরণখোলা, খুলনার পাইকগাছা, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও নওগাঁর মান্দা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে এবং দিনাজপুর সদর ও কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে ভোট নেওয়া হবে।

অন্যদিকে ২৪৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১০টিতে সাধারণ ও বাকি ২৩৪টিতে বিভিন্ন পদে উপ-নির্বাচন হবে।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও বেশ কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

সাধারণ নির্বাচন হওয়া ইউপিগুলো হলো- পাবনার ভাঙ্গুরা উপজেলার ভাঙ্গুরা ও মণ্ডতোষ, ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকদি, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল, লোহাগড়া উপজেলার আমিরাবাদ, লোহাগড়া ও আধুনগর। এর মধ্যে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।

২৩৪টি ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া চেয়ারম্যান বা সদস্য পদে উপ-নির্বাচন হবে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা