শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে নতুন বিকল্প চ্যানেল
জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে নতুন বিকল্প চ্যানেল

নিজস্ব প্রতিবেদক:

দু’দিন পুরোপুরি বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে নতুন বিকল্প চ্যানেলে শুরু হয়েছে ফেরি চলাচল। তবে এ চ্যানেলে পদ্মা পাড়ি দিতে প্রায় পাঁচ ঘণ্টা বাড়তি সময় লাগায় কেবল পণ্যবাহী গাড়ি চলাচলের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে একের পর এক চর ভাঙতে থাকায় বেড়েই চলেছে নাব্য সংকট।

পদ্মার আশপাশ ও নদীর মাঝখানের সব চর ভেঙে পড়ছে প্রতিনিয়ত। স্রোতের সঙ্গে নেমে আসা পলির পাশাপাশি এসব বালুর কারণে নাব্য সংকট বাড়ে পাল্লা দিয়ে। তাই প্রকৃতির কাছে অসহায় শক্তিশালী ১৩টি ড্রেজারও।

এমন নানা সংকটে গত দুই সপ্তাহ ধরে বন্ধ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ-রুটের সব ফেরি। অচলাবস্থা নিরসনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএবিআইডব্লিউটিসি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে নৌ-রুটটি পরিদর্শন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব।

নৌ-সচিব বলেন, 'আমাদের এখানে বিকল্প কিছু ভাবতে হবে। কারণ, রেগুলার চ্যানেল বাদেও অন্য চ্যানেল বের করতে হচ্ছে। '

আগের চ্যানেলের চেয়ে ২৮ কিলোমিটার দীর্ঘ নতুন পালেরচর চ্যানেল দিয়ে চালু হয়েছে ফেরি চলাচল। প্রায় পাঁচ ঘণ্টা বাড়তি সময় লাগায় অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী গাড়ি এই রুটে নিরুৎসাহিত করা হচ্ছে। লৌহজং ও পদ্মাসেতু চ্যানেলটি দু'-তিনদিনের মধ্যে চালু করা সম্ভব হবে বলে জানান কর্মকর্তারা।

নাব্য সংকট সমাধানের পাশাপাশি এ রুটের ফেরিগুলোর সক্ষমতাও বাড়ানো উচিত বলে মনে করে সংশ্লিষ্টরা।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা