বাংলাদেশিদের চেয়ে ভারতীয়দের যাতায়াত বেশি
জাতীয়

বাংলাদেশিদের চেয়ে ভারতীয়দের যাতায়াত বেশি

নিজস্ব প্রতিবেদক

বেনাপোল (যশোর): আটকেপড়া ভারত-বাংলাদেশ পাসপোর্টধারীদের দেশে ফেরার হার কমে আসছে। বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশের চেয়ে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশে আসার সংখ্যা দ্বিগুণেরও বেশি

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, রোববার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে ভারতে ফিরে গেছেন ১৮ জন। তবে ভারতে বেড়ানো ও কাজের কারণে গেছেন ছয়জন বাংলাদেশি। অন্যদিকে ভারত থেকে দেশে ফিরেছেন নয়জন আর ভারতীয় পাসপোর্টধারী এসেছেন ১২ জন।

করোনাভাইরাস সংক্রমণে গত ১৩ মার্চ থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। ফলে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরাও আটকা পড়েন বাংলাদেশে। ১৮ আগস্ট ভারতীয় হাইকমিশনারের অনুমতিপত্র ও সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ নিয়ে ভারতে প্রবেশ করার শর্ত দেয় সেদেশের সরকার।

এই শর্ত মেনে ১৮ আগস্ট সকাল থেকে ভারতে প্রবেশ করতে শুরু করেছেন ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা। পাশাপাশি জরুরি কাজে দু'একজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদেরও ভারতে যেতে দেখা গেছে। একইসঙ্গে দেশটিতে আটকাপড়া বাংলাদেশিরাও সড়কপথে ফিরতে শুরু করেছেন। এর আগে ভারতে আটকাপড়া বিপুল সংখ্যক যাত্রীকে বিমানপথে দেশে ফিরিয়ে এনেছিল সরকার।

ফের যাতায়াত শুরুর ২৬তম দিন ১২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ফিরেছেন চার হাজার ১০৬ ভারতীয় পাসপোর্টধারী যাত্রী। পাশাপাশি বিভিন্ন কাজে ভারতে গেছেন মাত্র ১৪৪ জন বাংলাদেশি। এই সময়ের মধ্যে ভারত থেকে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দেশে ফিরেছেন এক হাজার ১৯০ জন এবং ভারতীয় যাত্রী এসেছেন ৩৩৪ জন।

ভারতীয় পাসপোর্টধারী পঞ্চানন বলেন, ‘আমার বাড়ি দিল্লিতে। এ বছরের মার্চ মাসে টাঙ্গাইলে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম। দীর্ঘদিন এই আত্মীয়ের বাড়িতে ভালোভাবেই ছিলাম। আজ দেশে ফিরে যাচ্ছি। ওই আত্মীয়দের জন্য একটু খারাপ লাগছে। বাংলাদেশিরা আসলেই খুব উদার মনের।’

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, ভারত সরকারের নির্দেশে বাংলাদেশে আটকাপড়া ভারতীয় নাগরিকরা দেশে ফিরে যাচ্ছেন। বাংলাদেশি যাত্রীরাও অনেকে শর্তসাপেক্ষে ভারতে প্রবেশ করছেন। গত ২৬ দিনে ১৪৪ বাংলাদেশিসহ চার হাজার ২৫০ জন ভারতীয় পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশ করেছেন। আর ভারত থেকে ৩৩৪ জন ভারতীয়সহ এক হাজার ৫২৪ বাংলাদেশি যাত্রী দেশে ফিরে এসেছেন। তবে উভয় দেশে যাত্রীদের যাতায়াত দিন দিন কমে আসছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা