নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ
জাতীয়

নৃত্যশিল্পী ইভানের রিমান্ড শুনানি ২১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক:

দুবাইয়ে ড্যান্সবারের আড়ালে নারীপাচারের অভিযোগে গ্রেপ্তারকৃত জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ডের আবেদন জানানো হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত আগামী ২১ সেপ্টেম্বর ইভানের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর ইভানকে কারাগারে পাঠান আদালত। পরদিন তার জামিন আবেদনও নামঞ্জুর হয়।

গত ১১ সেপ্টেম্বর সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ রেজাউল হায়দার জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্যান্সবারে কাজ দেওয়ার নামে নারীপাচারের অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভানকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, দুবাইয়ে ড্যান্সবারের আড়ালে নারীপাচারের অভিযোগে সম্প্রতি আজম খানসহ নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দু’জন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কোরিওগ্রাফার ইভানের নাম বলেছেন। সেই তথ্যের ভিত্তিতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত চক্রটি দুবাইয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ থেকে নৃত্যশিল্পীদের নিয়ে যেতেন। পরে তাদের মধ্য থেকে দু-একজন করে রেখে আসতেন। এই চক্রে জড়িত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। এ বিষয়ে সংগৃহীত তথ্য-উপাত্তে এবং আগে গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দিতে কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের জড়িত থাকার তথ্য মিলেছে।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা