বিজ্ঞান

নিয়মের বেড়াজালে অক্সিজেট

নিজস্ব প্রতিবেদক: নিয়ম নীতির বেড়াজালেই আটকে আছে বুয়েট উদ্ভাবিত করোনা চিকিৎসার যন্ত্র অক্সিজেট। ঢাকা মেডিকেলে ক্লিনিক্যাল ট্রায়ালে ভালো ফল পেলেও এখন পর্যন্ত কোন বড় কোম্পানি তা তৈরি করতে রাজি হয়নি।

এখন ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নিয়ে বুয়েটেই স্বল্প পরিসরে অক্সিজেট উৎপাদন করার চিন্তাভাবনা করছেন উদ্ভাবকরা।

করোনায় গুরুতর আক্রান্তদের উচ্চমাত্রায় অক্সিজেন সরবরাহ করতে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা অথবা আইসিইউয়ের দরকার। কিন্তু রোগীর তুলনায় দেশে এই সুবিধা একেবারেই অপ্রতুল। সংকট সমাধানে নতুন ধরণের সিপ্যাপ তৈরি করে বুয়েটের ছাত্র শিক্ষকদের একটি দল।

যা দিয়ে হাইফ্লো ন্যাজাল ক্যানোলার প্রায় সমপরিমাণ অক্সিজেন সাপোর্ট দেয়া যায় করোনা রোগীকে। উদ্ভাবকরা সিপ্যাপটির নাম দেয় অক্সিজেট।

উদ্ভাবনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা রোগীদের উপর প্রায় ১০ মাস ধরে ট্রায়াল চলছে অক্সিজেটের। ফলাফলও সন্তোষজনক বলে জানালেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

তিনি বলেন, 'এটার একটি ভালো ফলাফল আমরা পাচ্ছি। তা না হলে পরবর্তী পর্যায়ে যাওয়ার কোন আগ্রহ হতোনা। আমরা দেখতে পাচ্ছি যে এটার ব্যবহার ভালো, এতে রোগীরা কম দামে ভালো অক্রিজেন সাপ্লাই পাবে।'

ভালো ফলাফলের পরেও সহসাই সারাদেশের হাসপাতালে ছড়িয়ে দেয়া সম্ভব হচ্ছেনা অক্সিজেট। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের অনুমোদন মিললেও নিয়ম জটিলতায় এখনও মেলেনি ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তওফিক হাসান বলেন, 'আমরা আবেদন করিনি। কারণ তারা বলেছেন, বিশ্ববিদ্যালয় তো এটা করতে পারবেনা। এর জন্য আইএসও স্ট্যান্টার্ড মেডিকেল ডিভাইস বা ফ্যাক্টরি থাকতে হয়।'

বুধবার নিজেরাই স্বল্প পরিসরে তৈরির অনুমোদন চেয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করেছেন উদ্ভাবকরা। এ বিষয়ে ড. তওফিক হাসান জানান, বাংলাদেশে যে নিয়ম রয়েছে তাতে কেউ মেডিকেল ডিভাইস বিষয়ে উদ্দোক্তা হতে পারবেনা। কারণ, আমি যদি উদ্দোক্তা হই, তাহলে নিয়ম মতে আমি ছোট। আমার কোন ফ্যাক্টরি নাই। তবে কর্তৃপক্ষ বিবেচনা করলে আমরা হয়তো ভালোকিছু দিতে পারবো।

দ্রুত যন্ত্রটি সারাদেশের হাসপাতালে ছড়িয়ে দেয়া সম্ভব হলে অক্সিজেন এবং হাইফ্লো ন্যাজাল ক্যানোলার ঘাটতি অনেকাংশেই পূরণ করা সম্ভব হত।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা