বিজ্ঞান

অধিক চিনি ধারণ, আখ উদ্ভাবন 

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ​(বিএসআরআই) উচ্চফলনশীল এবং অধিক চিনি ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন জাতের আখ উদ্ভাবন করেছে।

বুধবার (৩০ জুন) বিএসআরআইয়ের মহাপরিচালক ড. আমজাদ হোসেন এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে গত ১৭ জুন দুপুরে অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের ১০৫তম সভায় এ জাতটি অবমুক্ত করা হয়।

সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, এ জাতের ফলন (৯৩.৫০-১২১.৫২ টন) বহুল প্রচলিত চেকজাত ঈশ্বরদী ৩৯-এর চেয়ে ৭.৩৬ শতাংশ বেশি এবং চিনি ধারণ ক্ষমতা (১২.০৬-১৫.১১ শতাংশ) ও গুড় আহরণ হার (১০.৭৫ শতাংশ)। এ জাতের চেয়ে যথাক্রমে ০.৩৮ শতাংশ এবং ০.৮৫ শতাংশ বেশি। জাতটি মোটা এবং স্মার্ট ও উইল্ট রোগ প্রতিরোধী। এতে লালপচা রোগ দেখা যায় না।

ঈশ্বরদীর দাশুড়িয়া অঞ্চলের কৃষক মহিরুল আলম বলেন, এ জাতের আখের পাতায় ধার কম থাকায় মাঠের শ্রমিকরা অনায়াসে ক্ষেতে কাজ করতে পারেন। যার ফলে এই আখক্ষেতে শ্রমিকের ঘাটতি হবে না।

তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় আখের পাতায় ধার বেশি থাকায় শ্রমিক সংকট দেখা দেয়। যার কারণে আখের পাতা নষ্ট হয়ে যায়। ফলনও কম হয়।

দাপুনিয়া ইউনিয়নের আখচাষি আনিস মিয়া জানান, নতুন এই জাতটি উদ্ভাবনে আমরা খুব আশাবাদী। এতদিন আখ চাষ করে অনেককে লোকসান গুনতে হয়েছে। অনেকেই ঋণ নিয়ে আখ চাষ করে পথে বসেছে। এখন হয়তো এই জাত আবাদ করে আমরা স্বাবলম্বী হতে পারব।

ঈশ্বরদী সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের গবেষণা পরিচালক সঞ্জিত কুমার পাল বলেন, এই জাতের আখচাষে ব্যাপক সুবিধা আছে। একদিকে শ্রমিক কম লাগবে অন্যদিকে ফলন বেশি হবে। দেশের চিনি শিল্পের ঘাটতি মিটবে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা