বিজ্ঞান

আমাজনের বিরুদ্ধে মামলা

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল জায়ান্ট ফেসবুক এবং সার্চ জায়ান্ট গুগলের পর এবার ই-কমার্স জায়ান্ট আমাজনের বিরুদ্ধে একচেটিয়া আধিপত্যের অভিযোগে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার (২৫ মে) ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল কার্ল রেসাইন এই মামলা করেন।

যুক্তরাষ্ট্রের আইনে কোনো ব্যবসায় একচেটিয়া অধিকার ভোগ করার সুযোগ নেই। কিন্তু ফেসবুক, গুগল এবং আমাজনের মতো প্রতিষ্ঠানগুলো এই আইনের লঙ্ঘন করে নিজ নিজ সেক্টরে একচেটিয়া ব্যবসা করছে বলে অভিযোগ রয়েছে।

মামলার নথিতে বলা হয়, বর্তমানে অনলাইনে বিক্রির ৭০ শতাংশই আমাজন নিয়ন্ত্রণ করে। ফলে ভোক্তার ওপর উচ্চ দামের চাপ পড়ে। আমাজনের অ্যান্টি-প্রতিযোগিতামূলক ব্যবসায়িক নীতির কারণে তাদের প্ল্যাটফর্ম লাভবান হচ্ছে ও সুরক্ষিত থাকছে। মামলাটি মূলত আমাজন ও তার বিক্রেতাদের মধ্যে কী চুক্তি হচ্ছে, সেটিকে উদ্দেশ্য করে হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আমাজনের কারণে অন্য ওয়েবসাইটের বিক্রেতারা ক্রেতাদের কম দাম অফার করতে পারে না। এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাহকেরা। আমাজন তাদের তৎপরতার মাধ্যমে বাজার থেকে প্রতিযোগিতা তুলে দিয়েছে। মামলার মাধ্যমে প্রতিযোগিতার বাজার সৃষ্টি করাই তাদের লক্ষ্য।

তবে এই অভিযোগ অস্বীকার করে আমাজন বলছে, তার বিক্রেতারা পণ্যের নিজস্ব দাম নির্ধারণ করেন। তাঁরা বলেন, ‘আমাজন বিষয়টি নিয়ে গর্ববোধ করে যে আমরা ব্যাপকভাবে কম দামের অফার করি এবং অন্য স্টোরের মতো আমরা গ্রাহকদের কাছে অফার হাইলাইট না করার অধিকার সংরক্ষণ করি।

এর আগে গতবছর যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন এবং দেশের ৪৮ অঙ্গরাজ্য মিলে ফেসবুকের বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্ট আইনে মামলা করেছিল। একই আইনে গুগলের বিরুদ্ধে মামলা করেছিল দেশটির ১০ অঙ্গরাজ্য। তবে ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল অন্য রাজ্যগুলোর সঙ্গে জোট না বেধে নিজ উদ্যোগেই আমাজনের বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্ট আইনে মামলা দায়ের করেছেন। কার্ল রেসাইন বলেন, তার এই উদ্যোগে অন্যান্য রাজ্যগুলো যোগ দেবে কিনা তা তিনি নিশ্চিত নন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা