ছবি-সংগৃহীত
প্রবাস

গুজরাটে ১৮ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : বৈধ নথিপত্র ছাড়াই বসবাস ও কাজের অভিযোগে ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের গুজরাট রাজ্য পুলিশ। গুজরাট পুলিশের বিশেষ শাখা স্পেশাল অপারেশন্স গ্রুপ (এসওজি) প্রাদেশিক রাজধানী আহমেদাবাদ থেকে তাদের গ্রেফতার করেছে।

আরও পড়ুন : আফগানিস্তানে ৮০ ছাত্রী হাসপাতালে

রোববার (৪ জুন) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

গত কয়েকদিন ধরে অভিযান চালিয়ে আহমেদাবাদের বাপুনগর, ওধাভ, ইশানপুর ও চাণক্যপুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে পুলিশ কর্মকর্তারো জানিয়েছেন, গ্রেপ্তারদের সবাই পুরুষ এবং তাদের সবার বয়স ২০ থকে ৪০ বছরের মধ্যে।

আরও পড়ুন : ভারতে বোমা বিস্ফোরণ, নিহত ১

কর্মকর্তারা আরও বলেন, গ্রেপ্তারদের কাছে ভারতে বসবাসের কোনো বৈধ কাগপত্র বা নথিপত্র পাওয়া যায়নি। সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন তারা, তারপর সেখান থেকে আহমেদাবাদ আসেন। আসার পর প্রথমদিকে তাদের সবাই দিনমজুরের কাজ করতেন, পরে কয়েকজন রাজমিস্ত্রি, দর্জির দোকান ও বিভিন্ন কারখানায় শ্রমিকের কাজও জুটিয়ে নিয়েছিলেন।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল বঙ্গোপসাগর

ভারতে বসবাসের সময় তারা কোনো অবৈধ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন কিনা— তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আহমেদাবাদ পুলিশ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা