ছবি-সংগৃহীত
প্রবাস

ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি

সান নিউজ ডেস্ক: সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ২৩৯ প্রবাসী বাংলাদেশি। শুক্রবার (১২ মে) সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন: ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলন আজ

সুদানফেরত এসব বাংলাদেশিকে প্রথমে দেশটির রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদের জেদ্দা অভিমুখী জাহাজ ও সৌদির সামরিক বিমানে সেখানে পাঠানো হয়। জেদ্দায় বাংলাদেশ দূতাবাস এই প্রবাসীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে।

এ নিয়ে পাঁচ ধাপে ৫৫৫ জন বাংলাদেশি সুদান থেকে দেশে ফিরলেন। তাদের মধ্যে নারী, শিশু ও অসুস্থ প্রবাসী রয়েছেন।

গত সোমবার (৮ মে) যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে ৫১ জন এবং পরে একই দিন সন্ধ্যায় ৫৪ জন এবং রাতে ৭৫ জন দেশে ফেরেন।

আরও পড়ুন: সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

তারা সবাই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন বলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে।

গত ৩ মে সুদানের রাজধানী খার্তুম থেকে ৬৮০ বাংলাদেশিকে ১৩টি বাসে করে নিরাপদে পোর্ট সুদানে নেওয়া হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করেন। তাদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।

এদিকে গত ৮ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সংঘাতপূর্ণ সুদানে আটকে পড়া সব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনবে বিমান। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে সুদান থেকে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হবে।

আরও পড়ুন: সেন্টমার্টিন ছাড়ছে মানুষ

গত সোমবার (৮ মে) বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

গত মাসে সুদানে অভ্যন্তরীণ যুদ্ধ শুরুর পর খারতুমে বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসভবনে হামলা হয়। ভয়াবহ পরিস্থিতিতে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরার জন্য আবেদন জানায় সুদানে বাংলাদেশ দূতাবাসে।

তাদেরকে সড়কপথে রাজধানী খারতুম থেকে পোর্ট সুদানে নেয়া হয়। সেখান থেকে সৌদি বিমানবাহিনী ও সরকারের ভাড়া করা বিমানে জেদ্দায় নেয়া হয়।

জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তাদের দেশে ফেরানো হচ্ছে। এখনো যুদ্ধকবলিত প্রায় দেড়শ মানুষ বাংলাদেশে ফেরার অপেক্ষায় আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা