ছবি-সংগৃহীত
প্রবাস

সৌদিতে বাংলাদেশি যুবক নিহত

জেলা প্রতিনিধি : সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় মো. কামরুল (৩৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : সাতক্ষীরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সোমবার (৮ মে) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছোনপঁচা গ্রামের তনছেন মণ্ডলের ছেলে।

কামরুলের মৃত্যুর বিষয়টি তার ভাই মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার জানায়, তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কামরুল। সেখানে তিনি প্রাইভেটকার চালাতেন। প্রতিদিনের মতো সোমবার প্রাইভেটকার নিয়ে বের হলে বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রিয়াদ শহরে গাড়ি থামিয়ে নামার সময় পেছন থেকে অন্য একটি প্রাইভেটকার তকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কামরুল।

আরও পড়ুন : চট্টগ্রামে ২ যুবক নিহত

বর্তমানে তার মরদেহ রিয়াদ শহরের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কামরুলের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা