প্রবাস

গ্রিসে সুখবর পেলেন বাংলাদেশিরা

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ ও গ্রিসের সমঝোতা চুক্তি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে গ্রিসে থাকা অবৈধ ১৫ হাজার অভিবাসীকে অস্থায়ীভাবে বৈধতা দেওয়ার কার্যক্রম চলমান।

আরও পড়ুন: ঢাকা-বেইজিং বৈঠক আজ

জানা যায়, গ্রিসে বৈধতা কার্যক্রম চলমান থাকলেও পাসপোর্ট না থাকায় এ সুযোগ হারানোর শঙ্খায় রয়েছেন বহু বাংলাদেশি। অনেকেই হাতের লেখা পাসপোর্টের যুগে সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ করেছিলেন, তাদের কাছে নেই কোনো ডিজিটাল পাসপোর্ট। এসব অনিয়মিতদের নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। অবশেষে তাদের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

গ্রিসপ্রবাসী বাংলাদেশিরা জানান, বাংলাদেশ ও গ্রিসের সমঝোতা চুক্তি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে গ্রিসে থাকা অবৈধ ১৫ হাজার অভিবাসীকে অস্থায়ীভাবে বৈধতা দেওয়ার কার্যক্রম চলমান। অনিয়মিত বাংলাদেশিদের বৈধ হতে হলে প্রথম শর্ত হচ্ছে দুই বছরের বেশি মেয়াদ সম্পন্ন পাসপোর্ট থাকতে হয়। কিন্তু পাসপোর্ট না থাকায় বেকায়দায় পড়েছেন এসব বাংলাদেশি। কারণ হাতের লেখা পাসপোর্ট নিয়ে সীমান্ত দিয়ে গ্রিসে প্রবেশকারী বাংলাদেশিরা নতুন করে পাসপোর্ট করার সুযোগও পাচ্ছে না। তবে এবার এসব বাংলাদেশিদের সুখবর দিয়েছে দূতাবাস।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ১৫০ প্রাণহানি

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ এক বিজ্ঞপ্তিতে জানান, দূতাবাসের নিরন্তর অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার বিশেষ বিবেচনায় গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের চলমান নিয়মিতকরণ প্রক্রিয়ার আওতায় আনার লক্ষ্যে গ্রিস প্রবাসী পাসপোর্টবিহীন বাংলাদেশিদের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে দূতাবাসের আশ্বাসে প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

এমতাবস্থায়, যেসব গ্রিস প্রবাসী বাংলাদেশি ইতোপূর্বে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) করেননি, হাতে লেখা পাসপোর্ট করলেও হারিয়ে ফেলেছেন বা কখনও কোনো ধরনের পাসপোর্ট করেননি তাদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্রসহ (যেমন: হাতে লেখা পাসপোর্টের অনুলিপি/জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ) এমআরপি পাসপোর্টের আবেদন ফরম পূরণ করে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার অনুরোধ জানান রাষ্ট্রদূত।

এই সুযোগ সীমিত সময়ের জন্য বলবৎ থাকবে বিধায় সংশ্লিষ্ট সবাইকে যথাসম্ভব দ্রুত নতুন পাসপোর্টের আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা