ছবি: সংগৃহীত
প্রবাস

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার : সৌদি আরবে ওমরা হজ পালন করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিএনপি পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত

শনিবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরগুনার বেতাগী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মোতাহার জোমাদ্দারের ছেলে মো. সাগর জামাদ্দার (২৩) ও তার দুলাভাই মো. মোজাম্মেল হোসেন (৪৫)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র টর্নেডো, নিহত বেড়ে ২৬

সাগরের বড় ভাই মো. উজ্জ্বল জোমাদ্দার বলেন, সাগর ও মোজাম্মেল সৌদি আরবে অবস্থান করছিলেন। তারা ২ জন সৌদি আরবের আলগাছিমের উনাইয়ায় কাজ করতেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) তারা ওমরা পালনের জন্য মক্কায় যান। হজ পালন শেষে শনিবার কর্মস্থলে ফেরার পথে তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাহাড়ের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

তিনি আরও বলেন, আমার ভাই ও বোনের স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।

আরও পড়ুন : স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন জানান, ২ জন প্রবাসীর সড়ক দুর্ঘটনায় নিহতের খবর শুনেছি। মরদেহ বাংলাদেশে আনার জন্য সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা