ছবি-সংগৃহীত
প্রবাস

রোমানিয়া সীমান্তে ২৩ বাংলাদেশি উদ্ধার

সান নিউজ ডেস্ক: অবৈধভাবে ইতালিতে প্রবেশের সময় ২৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে রোমানিয়ার সীমান্ত পুলিশ।

আরও পড়ুন: পুলিশের অভিযানে নিহত ১৩

বৃহস্পতিবার দেশটির পশ্চিম টার্নু সীমান্তে একটি ট্রাক থেকে তাদেরকে উদ্ধার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম স্টাইরিপিসার্স এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, ট্রাকটি পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্টে আসলে রোমানিয়ার আরাদ সীমান্ত পুলিশ সেটিতে তল্লাশি চালায়। ট্রাকের চালক জানিয়েছেন, তিনি রোমানিয়া-ইতালি রুটে তোশক নিয়ে যাচ্ছিলেন।

আরাদ সীমান্ত পুলিশ জানিয়েছে, তল্লাশি চালানোর সময় তাদের সহকর্মীরা নিশ্চিত করেছেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। ব্যক্তিগত নথির ভিত্তিতে জানা গেছে, তারা আইনানুগ উপায়ে রোমানিয়াতে প্রবেশ করেছিল।

আরও পড়ুন: ফের দূতাবাস চালু করছে সৌদি-সিরিয়া

পুলিশ জানিয়েছে, চালককে গ্রেফতার করা হয়েছে। তাকে অভিবাসী চোরাচালান এবং ট্রাকে লুকিয়ে থাকা বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে রাজ্যের সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা