হজ এজেন্সির বিরুদ্ধে সৌদির অভিযোগ
প্রবাস

হজ এজেন্সির বিরুদ্ধে সৌদির অভিযোগ

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের ছয়টি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছে সৌদি আরব।

আরও পড়ুন: ৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয় এর পরিপ্রেক্ষিতে অভিযোগ খণ্ডনের জন্য প্রমাণক বা মতামত সৌদি সরকারের কাছে পাঠানোর জন্য এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় এজেন্সিদের চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেয়।

আরও পড়ুন: ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি

অনিয়ম উল্লেখ না করে ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সৌদি হজ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ কমিটি ছয়টি হজ এজেন্সির বিরুদ্ধে ত্রুটি বা মন্তব্য পাওয়া যায়। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সিকে তার এজেন্সির নাম ও মোনাজ্জেম নম্বর এবং দেশের নাম স্পষ্ট আকারে উল্লেখ করে সৌদি হজ মন্ত্রণালয়ের বহির্বিশ্ব বিভাগে উত্থাপিত অভিযোগ খণ্ডনের বিষয়ে প্রমাণক বা মতামত আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে জমা কিংবা ওই বিভাগের ই-মেইলে (SAA@haj.gov.sa) পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

অনিয়মের অভিযোগ ওঠা এজেন্সিগুলো হলো- জরিনা ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর-১৪৮৬), আল মোযদালেফা এভিয়েশন (লাইসেন্স নম্বর- ৬৬৭), এস এম এস কে এয়ার ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর- ৯৩৬), আল খিদমাহ ওভারসিজ (লাইসেন্স নম্বর- ১৫২৪), দেশ ও বিদেশ (লাইসেন্স নম্বর- ২৫৪) ও এস এন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর- ১১৩৬)।

আরও পড়ুন: অংশগ্রহণমূলক নির্বাচন বড় চ্যালেঞ্জ

প্রসঙ্গত, গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শেষ হয় গত ৮ আগস্ট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা