ছবি: প্রতীকী
প্রবাস

ভালো নেই প্রবাসীরা!

সান নিউজ ডেস্ক: দুবাইয়ে ভালো নেই প্রবাসী শ্রমিকরা। তারা এতোটাই খারাপ আছেন যে ভালো নেই এই কথাটা বলার সাহস নেই তাদের।

আরও পড়ুন: শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়

এক বাংলাদেশি শ্রমিক জানান, সেখানে দিনে ৮ থেকে ১০ ঘণ্টা কাজ করে মাসে দেড় থেকে দুই হাজার দেরহাম বেতন পান। এই বেতন বাংলাদেশি মুদ্রায় ৪৫ থেকে ৬০ হাজার টাকা। এই টাকার পুরোটা দেশে পাঠানোর চেষ্ঠা করেন। নিজে চলার জন্য ডিউটির অতিরিক্ত পার্কিং-এর গাড়ি পরিষ্কার করে কিছু আয় করেন। এভাবেই চলছে মাসের পর মাস।

আরও এক শ্রমিক জানান, পার্কিং-এ আসা গাড়িগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য তারা গাড়ির মালিকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কেউ সম্মত হলে ৫ থেকে ১০ দেরহাম বকশিস পান। এই বাড়তি টাকা দিয়ে দুবাইয়ে কষ্ট করে জীবন যাপন করছেন তার মতো আরো অনেকেই।

আরও পড়ুন: ভার‌ত যাওয়া হ‌লো না পররাষ্ট্রমন্ত্রীর

দুবাইয়ের আজমানে কনস্ট্রাকশন সাইটে কর্মরত অপর এক বাংলাদেশি শ্রমিক জানান, দুবাইয়ে বর্তমান তাপমাত্রা ৪০ ডিগ্রী। এই তাপমাত্রা মানে শীতকালই বলা চলে। পারভেজ বলেন ‘আমরা ৫০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যেই ৮ ঘণ্টা রোদে কাজ করি। আমরা এই দেশে কত কষ্ট করে টাকা আয় করি তা বলে বুঝাতে পারবো না। মাসে যে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করি দেশে এমন পরিশ্রম করলে হয়তো আরও ভালো টাকা আয় করতে পারতাম। দুবাইয়ের এই নিষ্ঠুর শহরে এসে আমরা এখন সত্যিই অসহায়।

দুবাইয়ে ভালো বেতনে দোকানে চাকরি দিয়ে ওয়ার্কিং ভিসা দেওয়া হবে- এমন প্রতিশ্রুতিতে ভ্রমণ ভিসা নিয়ে দুইমাস আগে দুবাই এসেছেন এক বাংলাদেশি। তিনি বলেন, ‘আমার ভিজিট ভিসা নিয়ে দুবাইয়ে আসতে এক লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন কাজের ভিসার জন্য আরও ২ লাখ দিতে হবে। এর মধ্যে যে কাজের কথা বলে আনা হয়েছিল তার পরিবর্তে কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে কাজ দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন: কানাডায় হামলার ঘটনা হৃদয়বিদারক

তিনি আরও বলেন, আমার পক্ষে এতো পরিশ্রমের কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। আমি এখন কী করবো বুঝতে পারছি না। বাড়ি ফিরে যাওয়ার সামর্থও নাই। দুবাইয়ে আমরা কঠিন অবস্থার মধ্যে বেঁচে আছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা