প্রবাস

রুশদির ওপর হামলা, উদ্বিগ্ন তসলিমা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বুকার পুরস্কারজয়ী সাহিত্যিক সালমান রুশদির ওপর ছুরি হামলার ঘটনায় উদ্বেগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

আরও পড়ুন: চার সাংবাদিকের ওপর হামলা

শুক্রবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তসলিমা নাসরিন বলেন, ‘এইমাত্র জানতে পারলাম, নিউইয়র্কে সালমান রুশদি হামলার শিকার হয়েছেন। আমি হতবাক; এমন ঘটতে পারে, কখনও ভাবতেও পারিনি। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমে বসবাস করে আসছিলেন, এবং সুরক্ষা পেয়ে আসছিলেন সেই ১৯৮৯ সাল থেকে। যদি তার ওপর হামলা হয়, সেক্ষেত্রে ইসলামকে সমালোচনার দৃষ্টিতে দেখা যে কেউই হামলার শিকার হতে পারেন। আমার দুশ্চিন্তা হচ্ছে।’

হামলার সমালোচনা করে তসলিমা নাসরিন বলেন, ‘তিনি (রুশদি) দীর্ঘদিন ধরে কট্টর ইসলামপন্থীদের লক্ষ্যবস্তু ছিলেন এবং তাদেরই একজন তার ওপর হামলা চালিয়েছে। এ ব্যাপারটি স্বীকার করতে লোকজনের এত রাখঢাক কেন?’

আরও পড়ুন: বড় ধাক্কা খেয়েছে মমতার তৃণমূল কংগ্রেস

এর আগে ১৯৮৮ সালে প্রকাশিত স্যাটানিক ভার্সেস উপন্যাসের জন্য তিন দশকের বেশি সময় ধরে হত্যার হুমকি পেয়ে আসছিলেন লেখক রুশদি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের এক অনুষ্ঠানের মঞ্চে ছুরি হামলার শিকার হন ভারতীয় বংশোদ্ভূত উপন্যাসিক সালমান রুশদিন। স্থানীয় সময় শুক্রবার (১২ আগস্ট) সকালে নিউ ইয়র্কের শাটাকোয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন বুকারজয়ী এই লেখক। যখন তাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল, তখনই এক লোক দৌড়ে স্টেজে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। ৭৫ বছর বয়সী রুশদির ঘাড়ে ও শরীরে জখম হয়েছে বলে নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: কনফেকশনারির আড়ালে ফেনসিডিল ব্যবসা

তাৎক্ষণিকভাবে তাকে হেলিকপ্টারে করে পেনসেলভেইনিয়ার ইরি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রুশদির ঘাড়ে ও পেটে অন্তত একবার করে ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন তিনি।

তার বইয়ের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি এক বিবৃতিতে জানিয়েছেন, রুশদিকে ভেন্টিলেটরে রাখা হয়েছে এবং তিনি কথা বলতে পারছেন না; রুশদি এক চোখ হারাতে পারেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিস্ফোরণে দগ্ধ সবাই মারা গেলেন

বিবিসি জানিয়েছে, এ ঘটনায় পুলিশ হাদি মাতার (২৪) নামের এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। সে নিউজার্সির ফেয়ারভিউয়ের বাসিন্দা। একটি পাস কিনে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছিল। তবে ঠিক কী কারণে হাদি মাতার এই হামলা করল (হামলার মোটিভ), সে সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি নিউইয়র্ক পুলিশ।

আহমেদ সালমান রুশদির জন্ম ১৯৪৭ সালে মুম্বাইয়ে এক কাশ্মীরি মুসলিম পরিবারে, ভারত ভাগের ঠিক আগে আগে। ভারতের একটি মুসলিম পরিবারে জন্ম হলেও রুশদি নিজেকে একজন নিরীশ্বরবাদী হিসেবেই পরিচয় দেন। মত প্রকাশের স্বাধীনতার একজন কট্টর সমর্থক তিনি।

আরও পড়ুন: ট্রাকচাপায় হেলপার নিহত

১৯৮১ সালে তার দ্বিতীয় উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’ প্রকাশিত হলে লেখক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। তবে ১৯৮৮ সালে প্রকাশিত রুশদির চতুর্থ উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’ বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দেয়। বিভিন্ন দেশে মুসলমানদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ আর সহিংসতার মধ্যে বহু দেশে বইটি নিষিদ্ধ করে, রুশদির জন্মস্থান ভারতের সরকারই প্রথম সেই সিদ্ধান্ত নেয়।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি সে সময় এই লেখকের মৃত্যুদণ্ডের ফতোয়া ঘোষণা করেন। রুশদির মাথার দাম ঘোষণা করা হয় ৩০ লাখ ডলার। ইরানের সেই ঘোষণা এখনও বহাল আছে। পরবর্তীতে ইরান সরকার খোমেনির ওই ঘোষণার বিষয়ে আর আগে না বাড়লেও সরকার সমর্থিত একটি ধর্মীয় ফাউন্ডেশন ২০২১ সালে পুরস্কারের ওই অংকের সঙ্গে আরও ৫ লাখ ডলার যোগ করার ঘোষণা দেয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা