ইন্দোনেশিয়া থেকে কূটনীতিক প্রত্যাহার
প্রবাস

ইন্দোনেশিয়া থেকে কূটনীতিক প্রত্যাহার


সান নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের কাজী আনারকলি নামে এক কূটনীতিককে ফিরিয়ে এনেছে সরকার। তিনি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন পদে দায়িত্বরত ছিলেন।
আরও পড়ুন : টিসিবির পণ্য অনিয়মে কঠোর ব্যবস্থা

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাজী আনারকলির বাসায় অভিযান চালায় ইন্দোনেশিয়ার মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সে সময় তার বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা পাওয়ার অভিযোগ ওঠে। পরে ইন্দোনেশিয়া সরকারের অনুরোধে তাকে ঢাকায় ফেরত আনা হয়।

সূত্র বলছে, চলতি বছরের ৫ জুন কাজী আনারকলির বাসায় অভিযান চালানো হয়। একজন নাইজেরিয়ার নাগরিকের সঙ্গে অ্যাপার্টমেন্ট শেয়ার করতেন কাজী আনারকলি। সেই মাদক তিনি বাসায় রেখেছিলেন, নাকি ওই নাইজেরিয়ান রেখেছিলেন সে বিষয়ে এখনো ঢাকাকে কিছু জানায়নি জাকার্তা।

আরও পড়ুন : বিশ্বে আরও ১২৫৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক বিধি অনুযায়ী, বিদেশি কোনো কূটনীতিকের বাসায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে পারে না। সেই নিয়ম না মেনেই কাজী আনারকলির বাসায় অভিযান চালানো হয়। এ বিষয়ে ইন্দোনেশিয়ার কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার।


সান নিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা