প্রবাস
দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 

কাতারে ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের জার্সি উন্মোচন

আমিনুল হক কাজল, কাতার: প্রবাসী খেলোয়াড় ও সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কাতারে ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে

রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা নাজমার আফগান রেস্টুরেন্টে ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের টিম ম্যানেজার তরুণ ব্যবসায়ী মোঃ সোহাগ আহমেদ এর সভাপতিত্বে ও সাংবাদিক আমিন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টা বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম, আবুল বাশার, সিদ্দিকুর রহমান, ফায়জুর রহমান, সোহাগ মিয়া, ইব্রাহীম মিয়া, মাহফুজুর রহমান, ওলি উল্লাহ, রোমান মিয়া, মোঃ রিসান। আরও উপস্থিত ছিলেন দলের ক্যাপ্টেন আসিফ আহমেদ, ভাইস ক্যাপ্টেন হাবিবুর রহমান হাবিব।

ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাব টিমের অন্যান্য খেলোয়াড়রা হলেন,বোরহান উদ্দিন, শাহিন আহমেদ মোল্লা, সাইফুল ইসলাম, আব্দুল মুমিন, ওয়াসিম,আল আমিন, জাবেদ আহমেদ জয়, এনামুল হক, আরিফ মিয়া, মুজাহিদুল রহমান, মোঃ হাসান, মেহেদী হাসান হিমেলসহ ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরও পড়ুন: নওগাঁয় ৯ জনের মৃত্যুদণ্ড

এ সময় বক্তারা বলেন, প্রবাসে কর্মব্যস্ত জীবনে শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই দেশের সুনাম অক্ষুন্ন রেখে বিদেশের মাটিতে খেলাধুলার মাধ্যমে তরুনদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান অতিথিরা। তাছাড়া ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে খেলাধুলা প্রতি প্রবাসীদের উম্মাদনা আরও কয়েকগুণ বেড়ে গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা