প্রবাস

অস্ট্রেলিয়ায় পাকিস্তানির হাতে বাংলাদেশি নারী খুন

সান নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে এক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী খুনের শিকার হয়েছেন। নিহত তরুণীর নাম আরনিমা হায়াৎ (১৯)। ধারণা করা হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত তার ‘স্বামী’ তাকে খুন করেছেন।

তবে আরনিমার পরিবারের দাবি, ছয় মাস আগে পরিবারের অমতে পাকিস্তানি বংশোদ্ভূত মিরাজ জাফরকে বিয়ে করেন আরনিমা। কিন্তু তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

এ হত্যার দায়ে আরনিমার স্বামী ২০ বছর বয়সী মিরাজ জাফরকে আটক করেছে পুলিশ। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন মিরাজ।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, আরনিমা হায়াতের মৃতদেহ সিডনির পেনাল্ট হিলস রোডের তার বাসার বাথটাব থেকে উদ্ধার করা হয়। ওই বাথটাবটি রাসায়নিক ও দাহ্য পদার্থে পরিপূর্ণ ছিল।

পুলিশের ধারণা, খুনের আলামত ধ্বংস করতে মৃতদেহটি রাসায়নিকের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল। রোববার (৩০ জানুয়ারি) আরনিমার মৃতদেহ উদ্ধার করা হয়।

আরনিমার খোঁজ না পাওয়ায় পরিবারের এক সদস্য জরুরি সেবায় বিষয়টি জানান। এরপর আরনিমার বাসায় গিয়ে পুলিশ দেখতে পায় বাথটাবে পড়ে আছে তার দেহ।

পুলিশ বাথটাবে রাসায়নিক পদার্থ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারাই আরনিমার দেহ উদ্ধার করে নিয়ে যায়। সিডনির পুলিশ কর্মকর্তা জুলি বুন টুজিবি রেডিওকে জানান, ওই সময়ের চিত্রটি ছিল ভয়াবহ।

আরও পড়ুন: লেবাননে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

জানা গেছে, বাবা আবু হায়াৎ ও মা মাহাফুজা হায়াৎে এর সঙ্গে ২০০৬ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি দেন আরনিমা। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। তবে তিনি বেড়ে ওঠেন পুরান ঢাকায়।

এদিকে মিরাজ জাফরকে আটক করা হলেও তিনি আদালত হাজিরা দেননি। ফলে জামিনও চাননি তিনি। আগামী ৫ এপ্রিল ভিডিও কলের মাধ্যমে আদালতে তোলা হবে মিরাজকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা