প্রবাস

ইতালি যাবার পথে প্রাণ হারালো বাংলাদেশি জয়

শফিক স্বপন, মাদারীপুর: অবৈধ পথে ইতালি যাবার পথে আবারও প্রাণ হারালো বাংলাদেশি জয় তালুকদার নামে এক তরুণ। নিহত জয় তালুকদার মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ি গ্রামের প্রেমানন্দ তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধভাবে ইতালি যাবার সময় ঝড়োবাতাসে তিউনিউসিয়ার ভুমধ্যসাগরে প্রাণ হারিয়েছে জয় তালুকদার। প্রচন্ড ঠান্ডায় জয় তালুকদার মারা গেছে বলে জানা গেছে। এ সময় গুরুতর অসুস্থ হয়েছে একই এলাকার ৬জন।

আরও পড়ুন: শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে জার্মানি

একই এলাকার মিন্টু, প্রদীপ, টুটুল, তন্ময়, রিয়াজ ও সবুজের অবস্থাও আশঙ্কাজনক। শুক্রবার নিহতের খবর পান জয়ের স্বজনরা। এতে পরিবারে বইছে শোকের মাতম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি অবৈধভাবে সমুদ্র পথে লিবিয়া হয়ে ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দ্যেশে রওয়ানা হয় ২ শতাধিক যুবক। তিউনিসিয়ার ভুমধ্যসাগরে পৌছালে প্রচণ্ড ঝড়ো বাতাসের পর টানা ৬ ঘন্টা বৃষ্টি হয়।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে হাইপোথার্মিয়ায় সাত বাংলাদেশির মৃত্যু

এ সময় নৌকার মাঝি দিক হারিয়ে ফেলে। পরে ইতালির পুলিশকে খবর দিলে তারা সবাইকে উদ্ধার করে। এ সময় অসুস্থ বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এর আগেই প্রচণ্ড ঠান্ডায় মারা যায় জয়।

নিহতের বাবা প্রেমানন্দ তালুকদার জানান, সদর উপজেলার বড়াইলবাড়ী গ্রামের সোনমিয়া খানের ছেলে জামাল খান এলাকার সহজ-সরল যুবকদের ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে প্রত্যেক পরিবারের কাছ থেকে নেয় ৭ থেকে ১০লক্ষ করে টাকা নেয়। আমার ছেলে তার কারণেই মারা গেছে। আমি এর বিচার চাই।

আরও পড়ুন: টাওয়ার হ্যামলেটসে ৫ বাঙালির নামে ভবন

পুলিশ সূত্রে জানা গেছে, দালাল জামালের নামে বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে।

স্থানীয় জানান, মামলার পরে এলাকা ছেড়ে গাঁ ঢাকা দেয় সে। এই ঘটনার পর অভিযুক্ত দালাল জামাল খানের বাড়িতে গিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে জামাল মানবপাচার করে কোটি কোটি টাকার মালিক হয়েছে বলে এলাকায় বেশ গুঞ্জনও রয়েছে।

মাদারীপুর পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল জানান, পুলিশ আইনগত ব্যবস্থা নিবে। তবে অধিকাংশ সময় নিহতের পরিবার মামলা করে না। আমরা ক্ষতিগ্রস্তদের সব ধরনের আইনি সহায়তা দিবো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা