মোহাম্মদ রুবেল
প্রবাস

দুবাইয়ে স্ক্যাফোল্ডিং থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে কর্মস্থলে মোহাম্মদ রুবেল (৩০) নামের এক রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। স্ক্যাফোল্ডিং (কাঠ বা লোহার শিট দিয়ে তৈরি অস্থায়ী মাচা) থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ রুবেল ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ ছাদেক নগর এলাকার মোহাম্মদ রুস্তম আলীর ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে রুবেল ছোট। সাত বছর কাতারের প্রবাস জীবন শেষে গত বছর ভিজিট ভিসা নিয়ে দুবাই যান রুবেল। ছয় মাস আগে ভিসা পরিবর্তন করে কর্মসংস্থান ভিসা নিয়ে কাজ শুরু করেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুবাইয়ের আল কোজ শিল্প এলাকায় কাজ করতে যান রুবেল। সেখানে কর্মরত অবস্থায় বিকাল ৫টায় চার মিটার উচ্চতার স্ক্যাফোল্ডিং থেকে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বর্তমানে এই প্রবাসীর মরদেহ দুবাই রাশেদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে, গত ১৫ জানুয়ারি শারজায় কর্মস্থলে মুহাম্মদ হাসান চৌধুরী নামে এক প্রবাসী বাংলাদেশি মারা যান। তিনি রাউজান উরকিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাকর আলী চৌধুরী বাড়ীর মরহুম নুরুল হক চৌধুরীর দ্বিতীয় পুত্র।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা