মেক্সিকোতে শেখ রাসেল দিবস পালিত
প্রবাস

দেশে দেশে শেখ রাসেল দিবস পালন

কূটনৈতিক প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস পালন করছে।

মেক্সিকোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবসটি পালন করেন। দেশটিতে দায়িত্বরত রাষ্ট্রদূত আবিদা সুলতানা তার বক্তব্যে শেখ রাসেলের জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তার বক্তব্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বেলজিয়াম: বেলজিয়ামে বসবাসরত শিশু-কিশোর এবং বাংলাদেশ কম্যুনিটির সদস্যদের অংশগ্রহণে আজ ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন করেছে।

শেখ রাসেল দিবস উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল ছিলেন ‘বঙ্গবন্ধুর ক্ষুদ্র সংস্করণ’।

তিনি আরও বলেন, চলনে-বলনে শেখ রাসেল-এঁর যে গুণাবলী প্রকাশিত হয়েছিলো, তিনি বেঁচে থাকলে আজ একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত হতেন। দেশে-বিদেশে কোমলমতি বাঙালি শিশু-কিশোররা শেখ রাসেল-এঁর ঈর্ষণীয় ব্যক্তিত্ব অনুসরণ করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাণ্ডারি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কানাডা: কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন শেখ রাসেল দিবস পালন করেছে। রাষ্ট্রদূত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে দেশটিতে অবস্থানরত বাংলাদেশের প্রবাসীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় শেখ রাসেলের সহপাঠী প্রফেসর গীতাঞ্জলি বড়ুয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আক্তারুজ্জামান ভার্চ্যুয়ালি যুক্ত হন।

দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাস শেখ রাসেলের জন্মদিন স্মরণে শেখ রাসেল দিবস-২০২১ পালন করেছে। রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন কর্তৃক শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

রাষ্ট্রদূত বলেন, শেখ রাসেলের জীবন আমাদের জন্য বিশেষত শিশু-কিশোরদের জন্য আদর্শ ও অনুকরণীয়। শেখ রাসেল দিবস উপলক্ষ্যে শিশুদের নিরাপদে বেড়ে উঠা ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশ নিশ্চিত করতে তিনি সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা