ছবি: সংগৃহীত
প্রবাস

কাতারে করোনাকালে অবদান রাখায় প্রবাসীদের গণসংবর্ধনা

আমিনুল হক কাজল
দোহা, কাতার

মহামারি করোনাভাইরাস সংকটে কাতারে বসবাসরত অসহায় প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্যসামগ্রী বিতরণে অবদান রাখায় বাংলাদেশ দূতাবাস থেকে স্বীকৃতি সম্মাননা সনদপ্রাপ্তদের মধ্যে থেকে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিদের গণসংবর্ধনা সম্মাননা প্রদান করেছে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন কাতার।

কাতারের রাজধানী দোহা নাজমা শালিমার ইস্তাম্বুল রেস্টুরেন্টে এ গণসংবর্ধনা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী লিংকন সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন নুরে আলম জাহাঙ্গীর।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মো. শামীম। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কমিউনিটিরি উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীর হাত থেকে আগত অতিথিরা সম্মাননা স্মারক গ্রহণ করেন।

গণসংবর্ধনা ও সম্মাননা স্মারক পাওয়া ব্যক্তিরা হলেন- যথাক্রমে অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সৈয়দ আনা মিয়া, জসীম উদ্দিন দুলাল, এ কে এম আমিনুল হক, হাজী মোহাম্মদ বাসার সরকার, আবুল কাসেম, মাহবুব রহমান চৌধুরী বাবু, মোহাম্মদ নজরুল ইসলাম, এম এম নুরু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহেদুল ইসলাম, এবিএম দিদারুল আলম আরজু, মোল্লা মোহাম্মদ রাজ রাজিব, শাহ আলম খান, মোহাম্মদ রিপন মিয়া, সাইফুর রহমান সবুজ, মাসুদ রানা প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন- মহামারি করোনাভাইরাসের শুরুর দিকে প্রতিটি মামুষ ভয় ও উৎকন্ঠার মধ্যে জীবনযাপন করেছেন। এতে মানুষ একে অপর থেকে দূরে সরে গিয়েছিল। এছাড়া পুরো পৃথিবী একধরনের বিধ্বস্ত হয়। অনেকে তাদের পরিবার ও আত্মীয়স্বজন হারিয়েছেন। তবে এখন করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় পুরো পৃথিবী পুনরায় শান্তির পথে চলছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা