প্রবাস

অসমাপ্ত আত্মজীবনী এখন মারাঠী ভাষায়

কূটনৈতিক প্রতিবেদক: ভারতের মুম্বাইতে বাংলাদেশ উপ-হাইকমিশনেরর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র মারাঠী ভাষায় সংস্করণ করা হয়েছে। এর নাম দেয়া হয় ‘অপূর্ণ আত্মকথা’।

বুধবার (১৩ অক্টোবর) বইটির মোড়ক উন্মোচন করা হয়। আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে মহারাষ্ট্র রাজ্যের গভর্নর শ্রী ভগৎ সিং কুশিয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মুম্বাই মারাঠী সাংবাদিক সমিতির সভাপতি শ্রী নরেন্দ্র ওয়াবেল, অনারারী কন্সাল জেনারেল গ্রুপের সভাপতি শ্রী ভিজয় কালান্ত্রি এবং দিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার মোঃ নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভিডিও বার্তায় বলেন, জাতির পিতার আদর্শ আজও আমাদের পররাষ্ট্র নীতির মূল প্রতিপাদ্য।

তিনি বলেন, মারাঠী সংস্করণ-‘অপূর্ণ আত্মকথা’-এর মোড়ক উন্মোচনের মাধ্যমে বাংলাদেশ উপ-হাইকমিশন মুম্বাই নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে। যে ২ (দুই) ডজন ভাষায় ঐতিহাসিক এ বইটি অনূদিত হয়েছে, তার সাথে এ অঞ্চলের মারাঠি ভাষা যুক্ত হলো।



মুম্বাই-এ নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মোঃ লুৎফর রহমান তাঁর স্বাগত বক্তব্যে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার শহীদদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

দিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার মোঃ নুরুল ইসলাম, তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য (ওয়ার ভেটেরানদের)-এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মারাঠী সংস্করণ ‘অপূর্ণ আত্মকথা’-এর মোড়ক উম্মোচন প্রসঙ্গে বলেন যে, এর দ্বারা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুস্পর্ক আরও সমৃদ্ধ হবে।

মহারাষ্ট্র রাজ্যের গভর্নর ভগৎ সিং কুশিয়ারী বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্ব, ধর্মনিরপেক্ষ রাজনীতি ও মানবিকতার আদর্শ শ্রদ্ধারসাথে স্মরণ করেন এবং গভীর প্রশংসা করেন। বঙ্গবন্ধুর আদর্শ অনুধাবনের জন্য বইটি গুরুত্বপূণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয়াংশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য (ওয়ার ভেটেরান)-দের ক্রেস্ট প্রদান এবং মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী শাল প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

মুম্বাইস্থ মারাঠী সাংবাদিক সমিতির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপ-হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারী, প্রায় ৩০ জন ওয়ার ভেটেরান ও তাঁদের পরিবারের সদস্য, ডিপলোম্যাটিক কোরের সদস্য এবং মুম্বাই-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা