প্রবাস
বাংলাদেশে হামলার পরিকল্পনা: 

অস্ট্রেলিয়ায় আমিনের ৫ বছর জেল


আন্তর্জাতিক ডেস্ক: নওরোজ রায়েদ আমিন নামে ৩০ বছর বয়সী এক প্রবাসীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন অস্ট্রেলিয়ার আদালত। বছর পাঁচেক আগে ছদ্মবেশের উপকরণ, ট্যাকটিক্যাল বুট, বোমা তৈরির বইসহ সিডনি বিমানবন্দরে আটক হয়েছিলেন।

সোমবার (১১ অক্টোবর) অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদন বলা হয়, বাংলাদেশে হামলার পরিকল্পনাকারী নওরোজ রায়েদ আমিন জঙ্গিগোষ্ঠী আইএসের কট্টর সমর্থক ছিলেন।

আরও বলা হয়েছে, ২০১৫ সালের মে থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে দুই বাংলাদেশির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথনের সময় আইএস সমর্থনের কথা জানান নওরোজ। ২০১৫ সালের আগস্টে তিনি বাংলাদেশের এক লোককে বলেছিলেন, ‘রান্না শেখার জন্য দেশে আসতে হবে তাকে।’

২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পথে রওয়ানাও দিয়েছিলেন নওরোজ। কিন্তু সিডনি বিমানবন্দরে আটক হন তিনি। এসময় তার লাগেজ তল্লাশি করে বেশ কয়েকটি ইউএসবি পেনড্রাইভ, তিন জোড়া ক্যামোফ্ল্যাজ ট্রাউজার (সাধারণত সামরিক বাহিনীর সদস্যরা ব্যবহার করেন), মার্শাল আর্ট গ্লাভস, অস্ট্রেলীয় ডলার ও বাংলাদেশি টাকা পাওয়া যায়।

ইউএসবি পেনড্রাইভগুলো পরীক্ষা করে দেখা যায়, তাতে আইএসের একটি অনলাইন ম্যাগাজিনের ১০টি সংখ্যা, যার একটিতে ছিল সামরিক ঘাঁটিতে হামলা ও গাড়িতে বোমা লাগানোর ছক। ছিল বোমা তৈরির কৌশল বিষয়ক ২৪১ পৃষ্ঠার একটি বইয়ের অনলাইন সংস্করণ। এছাড়া আত্মঘাতী বোমা হামলা ও দণ্ড কার্যকরের বেশ কিছু ভিডিও ছিল পেনড্রাইভগুলোতে।

নওরোজ আমিন দাবি করেন, এসব জিনিস বাংলাদেশে তার চাচাতো ভাইকে শেখাতে এবং তাকে আইএসে যোগদান থেকে বিরত রাখার উদ্দেশ্যে আনছিলেন। তবে এ ঘটনার পর নওরোজকে আর উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি এবং পরে তার পাসপোর্টও বাতিল করা হয়। সেই ঘটনার প্রায় দুই বছর পর ২০১৮ সালের জুন মাসে সিডনির ইংলেবার্ন শহর থেকে গ্রেফতার করা হয় নওরোজকে। চলতি বছর নিজের দোষ স্বীকার করেছেন তিনি।

গত সোমবার (১১ অক্টোবর) নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের বিচারপতি পিটার গার্লিং বলেছেন, নওরোজ সহজেই স্বীকার করেছেন যে, তিনি বিদেশে এমন কাউকে খুঁজছিলেন যিনি তাকে বিস্ফোরক ব্যবহার শেখাবেন। কিন্তু নওরোজ জোর দিয়ে বলেছেন, বিস্ফোরকগুলো কেবল বাংলাদেশেই ব্যবহার করা হতো, অস্ট্রেলিয়ায় নয়।

তবে প্রসিকিউটরদের দাবি, নওরোজ আমিন বাংলাদেশ, অস্ট্রেলিয়া অথবা সিরিয়াতে হামলার পরিকল্পনা করছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নওরোজ। তার দাবি, তিনি কেবল বাংলাদেশেই হামলা করতে চেয়েছিলেন।

বিচারপতি গার্লিং নওরোজের দাবি মেনে নিয়ে বলেছেন, অপরাধের সময় তার বয়স অপেক্ষাকৃত কম ছিল এবং তিনি এখন আইএস মতাদর্শ ত্যাগ করেছেন। এ কারণে নওরোজকে পাঁচ বছর চার মাসের কারাদণ্ড দিয়েছেন অস্ট্রেলীয় আদালত। এর মধ্যে চার বছর কোনো প্যারোল পাবেন না তিনি। সেই হিসাবে ২০২২ সালের জুন মাসেই প্যারোলে ছাড়া পেতে পারেন বাংলাদেশে হামলার পরিকল্পনাকারী ওই যুবক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা