প্রবাস

স্পেনে প্রবাসী সাংবাদিকদের মতবিনিময়

প্রবাস ডেস্ক : অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং জাগো নিউজ ও যুগান্তরের ইতালি প্রতিনিধি সাংবাদিক জমির হোসেনের সঙ্গে মাদ্রিদে বাংলাদেশ কমিউনিটির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২আগস্ট) রাতে স্পেন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে দেশটির রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে এ সভা আয়োজিত হয়।

স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহাদুল সুহেদের সভাপতিত্বে ও সদস্য কবির আল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য সিদ্দিকুর রহমান।

এ সময় কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আলামিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, আওয়ামী লীগ স্পেন শাখার একাংশের সভাপতি মো. দুলাল সাফা।

আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি স্পেনের সাবেক গোলাম মোস্তফা জাহাঙ্গীর, বর্তমান সভাপতি মাহবুবর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক রাসেল দেয়ান, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এম এইচ মাসুদুর রহমান, স্পেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দিদার।

এছাড়া কমিউনিটি নেতা আব্দুল কাইয়ূম মাসুক, এমদাদুল হক, সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম, ফকরুদ্দিন রাজি, নরসিংদী ওয়েল ফেয়ার সোসাইটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াছিন সিকদার, স্বেচ্ছাসেবী সংগঠন আলোক কুঞ্জের পরিচালক হানিফ মিয়াজী উপস্থিত ছিলেন।

বক্তারা প্রবাসে কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখার পাশাপাশি দেশের সম্মান বৃদ্ধিতে সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সাংবাদিক জমির হোসেন বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বাংলা মিডিয়ার গুরুত্ব ও অবদান অপরিসীম। প্রবাসে সাংবাদিকতা পেশা চালিয়ে যাওয়া কষ্টকর হলেও সে পেশা উপভোগ্য হয়ে ওঠে যখন পক্ষপাতিত্বশূন্য, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করা হয়।

তিনি এ সময় তার প্রবাস সাংবাদিকতার নানা দিক তুলে ধরে বলেন, মিডিয়া বা সাংবাদিকরা কমিউনিটির কাছ থেকে স্বীকৃতি পায়নি। বরং দেখছি, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ এবং ক্ষোভ প্রকাশ করছেন কমিউনিটি নেতারা।

মতবিনিময় শেষে স্পেন বাংলা প্রেস ক্লাব মাদ্রিদ কমিউনিটির নেতাদের পক্ষ থেকে সাংবাদিক জমির হোসাইনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা