প্রবাস

তুরস্কে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক: তুরস্কের রাজধানী আঙ্কাকারাস্থ বাংলাদেশ দূতাবাস বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী আজ উদযাপন করা হয়েছে। কোভিড-১৯ বিবেচনায় জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি জুম এ্যাপসের মাধ্যমে ভার্চুয়ালি উদযাপন করা হয়।

রোববার বাংলাদেশ দূতাবাস আঙ্কারা কর্তৃক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উদযান করে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী প্রেরিত বাণী পাঠ করেন রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, এনডিসি এবং ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মিনিস্টার ও মিশন উপ-প্রধান মোঃ রইস হাসান সরোয়ার। বাণী পাঠের পর মন্ত্রণালয় হতে প্রাপ্ত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের উপর নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়।

বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকীর প্রতিপাদ্য বিষয় “বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” উপর ভিত্তি করে তাঁর কর্মময় জীবন ও বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে তাঁর অবদানের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক ও প্রাক্তন উপ-উপাচার্য প্রফেসর নাসরিন আহমেদ, এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর মাহফুজা খানম, প্রাক্তন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মিজ মেহের আফরোজ চুমকি এবং বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি ড. মাকদুমা নারগিছ। আলোচনাকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং বঙ্গবন্ধর পরিবারের বিভিন্ন দিক নিয়ে বক্তাগণ তাদের আবেগ ও অভিব্যক্তি প্রকাশ করেন।

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার অবদান ও আত্মত্যাগের কথা এবং বঙ্গবন্ধু পরিবারের গৌরবময় জীবন তাদের আলোচনায় ফুটে উঠে। সকলে মহিয়সী বঙ্গমাতাকে বঙ্গবন্ধুর যোগ্য সহধর্মিনী ও সঠিক পরামর্শদাতা হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গমাতা ফাস্ট লেডির মর্যাদা ভোগ না করে অতি সাধারণ জীবন-যাপন এবং মুক্তিযুদ্ধে নির্যাতিত ও দুস্থ বাঙালি নারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ এবং সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গী শহীদদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা পবিত্র কুরআন থেকে তিলওয়াত করে শুনান এবং বঙ্গমাতা ও বঙ্গবন্ধু পরিবার ও স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ এর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন। পরিশেষে রাষ্ট্রদূত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা