সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়িতে আবাসন প্রকল্প উদ্বোধন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে “বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আবাসন প্রকল্প” নামে খাগড়াছড়ি শহরের শালবনের রসুলপুর এলাকায় ৫ একর জায়গায় ১৩ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: নাশকতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে শুভ উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ “বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আবাসন প্রকল্প” নামে এ আবাসন প্রকল্পটি নির্মাণ করেছে। এ আবাসনে মোট ১৩ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পরিকল্পিত এ আবাসন প্রকল্প ছিন্নমূল ও অসহায় মানুষের ভাগ্যোন্নয়নে যোগ করছে নতুন মাত্রা, ৬০টি পরিবার পেয়েছে মাথা গোজার নতুন আশ্রয়।

এই আবাসন প্রকল্পে নাগরিকদের সুবিধার জন্য রয়েছে সুপেয় পানি, যোগাযোগ, বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, পুকুরসহ পর্যাপ্ত সুবিধা এবং ১৫টি আবাসিক ভবন, ২ তলা বিশিষ্ট প্রতি ভবনে ৪টি করে পরিবার বসবাস করবে।

আরও পড়ুন: অবশেষে খুলেছে কারখানা

পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের অবকাঠামোর নির্মাণ ও যোগাযোগ ব্যবস্হা উন্নয়নের ফলে এখানকার জনসাধারনের জীবনযাত্রার মান অনেক খানি ফলপ্রসূ হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি; সংসদ সদস্য বাসন্তি চাকমা, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তাধর, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ উপকারভোগী পরিবার, মুক্তিযোদ্ধা, সরকারি বিভাগীয় প্রধান প্রমূখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা