প্রবাস

আঙ্কারায় বঙ্গবন্ধুর উপর আলোকচিত্র প্রদর্শনী শুরু

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ দূতাবাস আঙ্কারার উদ্যোগে ও আঙ্কারা সিটি করপোরেশন সহযোগিতায় আঙ্কারাস্থ সাংস্কৃতিক কেন্দ্রে “মুজিব বর্ষ” উদযাপনের অংশ হিসেবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর ৪ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) শুরু হয়ে চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক উপ-মহাপরিচালক, উমিট আচার, তুরস্ক নিযুক্ত কয়েকটি বন্ধুপ্রতীম রাষ্ট্রের রাষ্ট্রদূত, কূটনীতিক ও স্থানীয় তুর্কি নাগরিক, প্রবাসী বাংলাদেশী, দূতাবাসের কর্মকর্তাবৃন্দসহ প্রায় ৭০-৮০ জন অতিথিবৃন্দের উপস্থিতিতে চানকায়ার ডেপুটি মেয়র মিসেস গুলসুন বোর গুনের এবং রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এনডিসি যৌথভাবে ফিতা কেটে প্রদর্শনীটির উদ্বোধন করেন।

আলোকচিত্র প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বাংলাদেশের আলোকচিত্র প্রদর্শন করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের মন্তব্যে উল্লেখ করেন যে, বঙ্গবন্ধু জীবন ও কর্মের প্রতিচ্ছবি এবং বাংলাদেশের আলোকচিত্রগুলো আঙ্কারার সাংস্কৃতিক সেন্টারে এক নৈসর্গিক পরিবেশে সৃষ্টি করেছে।

স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার রাজনৈতিক কর্মকাণ্ড এবং অবদানের প্রতি আলোকপাত করে তিনি বলেন, প্রদর্শনীর আলোকত্রিগুলোতেও তাঁর সেই সুবিশাল কর্মযজ্ঞ প্রতিফলিত হয়েছে।

পরিশেষে প্রদর্শনীতে আগত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৫ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা