প্রবাস

দক্ষিণ কোরিয়ায় ‘বাংলাদেশ প্যাভেলিয়ন’র পথচলা শুরু

কূটনৈতিক প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ার সিউলস্থ মাল্টি কালচার মিউজিয়ামে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘বাংলাদেশ প্যাভেলিয়ন’ উদ্বোধন করা হয়েছে। রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং মিউজিয়ামের পরিচালক কিম উন তে যৌথভাবে ফিতা কেটে প্যাভেলিয়নের উদ্বোধন করেন। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্যাভেলিয়নে বাংলাদেশের রিক্সাসহ ঐতিহ্যবাহী বিভিন্ন হস্তশিল্প যেমন পাটের হস্তলিশ্প, সিরামিক সামগ্রী. কাপড়ের পুতুল, হাতপাখা, নকশী কাঁথা, মাটির হস্তশিল্প, কুলা, ঢেঁকি, পিতলের নৌকা, ঐতিহ্যবাহী পোশাক ইত্যাদি প্রদর্শন করা হয়।

একই সাথে, প্যাভেলিয়নের কেন্দ্রস্থলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর উপর কোরিয়ান ভাষায় অনুদিত বিভিন্ন গ্রন্থ যথা-বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, ‘বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো’ এবং ‘অসমাপ্ত আত্মজীবনী’ দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত আবিদা ইসলাম কিম উন তেকে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য একটি ক্রেস্ট উপহার দেন। একই সাথে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের উপর তাঁর আঁকা একটি তৈলচিত্রও উপহার দেন। কিম উন তেও রাষ্ট্রদূতকে তাঁর কার্যক্রমের স্বীকৃতি স্বরুপ একটি সম্মাননা প্রদান করেন।

রাষ্ট্রদূত বলেন, এই প্যাভেলিয়ন দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষকে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি সম্পর্কে আরো আগ্রহী করে তুলবে। সাথে সাথে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান সম্পর্কে আরো গভীর জ্ঞানার্জন করার সুযোগ লাভ করতে পারবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা