প্রবাস

ইতালিতে মানিকগঞ্জ জেলা সমিতি

সাননিউজ ডেস্ক : ইতালির রোমে মানিকগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন মো. নায়েব আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন জহিরুল হক চঞ্চল।

সাবেক কমিটির প্রধান আহ্বায়ক ও উপদেষ্টা নুরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস্য মোজাম্মেল হোসেন মোল্লার সঞ্চালনায় কার্যকরি কমিটি ২০২১-২৪ ঘোষণা করা হয়। গত ৪ জুলাই রোমের স্থানীয় একটি হল রুমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুস মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. রশিদ মিয়া, কোষাধ্যক্ষ গফ্ফার হোসেন, প্রচার সম্পাদক মে. জহির উদ্দিন।

এছাড়া কার্যকরি কমিটিতে সংগঠনের শুরু হতে এখন পর্যন্ত বিশেষ অবদান রাখায় রোমসহ বিভিন্ন শহরের ব্যক্তিদের আজীবন সদস্য ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইস্রাফিল বারী ও বাংলাদেশ সমিতি ইতালির শিশু সম্পাদক মোজাম্মেল হক।

উল্লেখ্য, ইতালিতে মানিকগঞ্জ প্রবাসীদের মধ্যে ৭০-৮০ জন সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা