প্রবাস
ভূমধ্যসাগরে নৌকাডুবি

বাংলাদেশিসহ ৪৩ জনের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বাংলাদেশিসহ ৪৩ জন অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন বলে আশঙ্কা প্রকাশ করছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি। তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ট্যাপ জানিয়েছে, দেশটির কোস্টগার্ড উপকূলে একটি বিধ্বস্ত নৌকা থেকে অন্তত ৮৪ জনকে উদ্ধার করেছে।

লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলের জুওয়ারা থেকে তাদের বহনকারী জাহাজটি রওনা হয়েছিল। এতে মিশর, সুদান ও ইরাত্রিয়ার অভিবাসন প্রত্যাশীরাও ছিলেন বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি জানিয়েছে।

রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, লিবিয়ার জুওয়ারা থেকে ইউরোপের দিকে যাত্রা করা অভিবাসীদের ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ৪৩ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশ, সুদান, মিসর, ইরিত্রিয়া ও চাদের নাগরিক রয়েছেন।

ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান রুট ইতালি। গত কয়েক বছর ধরে দেশটিতে হাজির হওয়া অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা কমে আসলেও ২০২১ সালে আবার তা বেড়ে গেছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০ সালে প্রায় সাত হাজার অভিবাসন প্রত্যাশী দেশটিতে হাজির হলেও চলতি বছর এ পর্যন্ত প্রায় ১৯ হাজার ৮০০ জন সেখানে উপস্থিত হয়েছেন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছে, ২০২১ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৮২৩ জন মারা গেছেন। এর মধ্যে গত এপ্রিলে ভূমধ্যসাগরের তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা ডুবে ৪০ জনের বেশি মানুষ মারা যান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা