প্রবাস

ফাইজারের টিকা নিচ্ছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নির্দ্বিধায় ফাইজারের টিকা নিতে শুরু করেছেন।

গত সোমবার (১৪ ডিসেম্বর) ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা প্রয়োগ শুরু হবার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শতাধিক প্রবাসী ফাইজারের টিকা গ্রহণ করেছেন। এখন পযর্ন্ত সকলেই সুস্থ আছেন বলে খবর পাওয়া গেছে।

নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. মাসুদুল হাসান টিকা গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে তিনি নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ফাইজারের টিকা গ্রহণ করেন। একই দিন সকালে ক্যালিফোর্নিয়ার এডভ্যান্টিস্ট হেলথ গ্ল্যান্ডেল মেমোরিয়াল হাসপাতালে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন প্রোভিন্স স্টেট জোসেফ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন ফিজিশিয়ার ডা. রবি আলম।

করোনা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে তিনি এই ভ্যাকসিন পেয়েছেন বলে জানা গেছে। এইদিন আটলান্টায় বসবাসকারী বাংলাদেশি ফজলে খান ফাইজারের টিকা গ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের একটি নার্সিং হোমে কর্মরত বাংলাদেশি স্বাস্থ্যকর্মী রেখা রোজারিও, মাইশা জিলু গত শনিবার এবং ঝর্না আহমেদ শুক্রবার ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

টিকা গ্রহণকারী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এটি সাধারণ টিকার মতোই। দু’দিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছেন না। টিকা গ্রহণে ভয় পাওয়ার কিছুই নেই বলেও জানান তারা। পাশাপাশি জরুরি টিকা গ্রহণের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

এদিকে বাংলাদেশি অধুষ্যিত নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া, নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড,ওয়াশিংটন ডিসি, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, ওহাইও, শিকাগো, ক্যানসাস ও নর্থ ক্যারোলিনার প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশি নির্দ্বিধায় ফাইজারের টিকা গ্রহণ করেছেন বলে খবর পাওয়া গেছে।

ফাইজারের টিকার পাশাপাশি রোববার (২৭ ডিসেম্বর) থেকে আমেরিকায় মডার্নার উদ্ভাবিত টিকার প্রয়োগও শুরু হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৫ লক্ষাধিক মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

১৪ ডিসেম্বরের পর প্রথম দফায় ৫০টি অঙ্গরাজ্যে ৩০ লাখ ডোজ বণ্টন করা হয়েছে। মহামারির এই সময়ে ফাইজারই প্রথম টিকা যেটা করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা