ছবি: সংগৃহীত
রাজনীতি

সাদুল্লাপুরে নির্বাচনের মাঠে আ’লীগের ৬ নেতা 

গাইবান্ধা প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে নিজেদের জনপ্রিয়তা জাহির করতে তৎপর হয়েছেন আওয়ামী লীগের অর্ধডজন নেতা। এছাড়াও নির্দলীয় ব্যক্তিরাও নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজেদের প্রস্তুত করছেন। তবে নীরব রয়েছে বিএনপি নেতারা।

আরও পড়ুন: সার্জেন্ট জহুরুল হক’র জন্ম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদুল্যা হেল কবির ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. ফজলুল হক রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ ওয়াহেদ মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম খাদেমুল ইসলাম খুদি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর আজম মন্ডল নিরব, জামালপুর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্কুলশিক্ষক আজিজার রহমান।

আওয়ামী লীগ নেতাগণ বলেন, এবার যেহেতু দলীয় প্রতীক তুলে দেয়া হয়েছে, তাই তারা নির্বাচন করার জন্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবে না।

আরও পড়ুন: ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল বলেন, কেন্দ্র থেকে উপজেলা নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে বলা যাবে বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা।

জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার ১১ টি ইউনিয়ন রয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫৫ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ২৫ হাজার ৭০৬ জন, নারী ১ লক্ষ ২৯ হাজার ৩৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন ভোটার রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা