সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপির কালো পতাকা মিছিল শনিবার 

নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে সারাদেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করবে বিএনপি।

আরও পড়ুন: ২ মামলায় খসরুর জামিন আজ

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

রিজভী বলেন, আগামী শনিবার (২৭ জানুয়ারি) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, এই সংসদ ভেঙে দেওয়া, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে সারাদেশে মহানগরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে। তবে, কখন এই মিছিল হবে সেই সময় জানাননি রিজভী।

বিএনপির শীর্ষ এই নেতা জানান, কালো পতাকা মিছিলের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। মিছিল করার মৌখিক অনুমতিও পাওয়া গেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা