ছবি: সংগৃহীত
রাজনীতি

মাদ্রাসা কর্মচারীকে পেটালো এমপির ক্যাডাররা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচন পরবর্তী প্রতিহিংসায় ফ্লিমি স্টাইলে চাঁদার দাবিতে মাদ্রাসার অফিসকক্ষে ঢুকে কর্মচারীকে পিটিয়েছে নব-নির্বাচিত স্বতন্ত্র এমপি অধ্যক্ষ আবদুর রশীদের ক্যাডাররা।

আরও পড়ুন: ঢাবি ছাত্রী জয়নবের দাফন সম্পন্ন

সোমবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহত কর্মচারী আলম মিয়া ওরফে ফরহাদ আলম (৩৫) ভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পারেননি। গুরুতর আহত অবস্থায় তাকে ধনবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আলম মিয়া অভিযোগ করেন, তিনি রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদ্রাসার নিরাপত্তা কর্মী। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. মুরাদ হাসানের পক্ষে কাজ করেছিলেন।

আরও পড়ুন: শাহীনের আবিষ্কারে মুগ্ধ গাইবন্ধার মানুষ

এতে বিজয়ী স্বতন্ত্র এমপি অধ্যক্ষ মো. আবদুর রশীদের লোকজন তার ওপর ক্ষিপ্ত হয় এবং নির্বাচনে পর থেকেই তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবিসহ নানা হুমকি দিয়ে আসছিলেন।

সোমবার সকালে তিনি কর্মস্থল মাদ্রাসায় যান। এর কিছুক্ষণ পর ১০ টার দিকে এমপি আবদুর রশীদের ক্যাডার আওনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়ার নেতৃত্বে রনি, মারুফ, রুবেল ও ছানুসহ একদল ক্যাডার অফিসকক্ষে ফ্লিমি স্টাইলে ঢুকে অতর্কিত আলমকে মারধর করে।

এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ধনবাড়ি হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: খাল খননের মাটি বিক্রির অভিযোগ

এ ব্যাপারে হামলার ঘটনায় অভিযুক্ত আওনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুর রশিদের সমর্থক উজ্জল মিয়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ পুরোপুরি সঠিক নয় দাবি করে বলেন, আমরা মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মান্নানের সাথে দেখা করতে গিয়েছিলাম নতুন করে ম্যানেজিং কমিটি করার জন্য কথা বলতে।

এ সময় মাদ্রাসার কর্মচারী আলম বলে উঠে, ‘আপনাদের মতো পাতি নেতার কথা শুনতে হবে’। এ সময় আমার সাথে থাকা কর্মীরা আলমকে ধাক্কা দিলে দরজার কপাটে লেগে মাথায় আঘাত পায়। এরচেয়ে বেশি কিছু না।

তবে নব-নির্বাচিত এমপি অধ্যক্ষ মো. আবদুর রশীদ মুঠোফোনে একাধিকবার কল দেয়ার পর ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, ঘটনাটি আমরা শুনেছি। থানায় লিখিত অভিযোগ দিলে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা