ছবি: সংগৃহীত
রাজনীতি

ফের অবরোধের ডাক, রোববার মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক: একদিন বিরতি দিয়ে এবার দশম দফায় দেশজুড়ে আরও ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। সেই সাথে আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

আরও পড়ুন: মনোনয়ন যাচাইয়ের শেষ দিন আজ

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা দেন।

উল্লেখ্য, আজ বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে, যা শেষ হবে আগামীকাল সকাল ৬ টায়।

চলমান এ অবরোধ শুরুর আগে ও অবরোধের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ফখরুলের জামিন শুনানি ৭ ডিসেম্বর

এর আগে গত ২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন এবং অনেকে আহত হন।

সমাবেশ পণ্ড করার প্রতিবাদে পরদিন হরতালের আহ্বান করে দলটি। এ দিন বিএনপি মহসচিব মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়। পরের কয়েকদিনে মির্জা আব্বাস, আমীর খসরু, মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের শীর্ষ পর্যায়ের প্রায় সব কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: অবরোধ ডেকে মাঠে নেই নেতারা

এসব গ্রেফতারের প্রতিবাদে ও আগে থেকে চলা সরকার পদত্যাগের একদফা দাবিতে গত ৩১ অক্টোবর থেকে লাগাতার অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি।

এর মধ্যে তফসিল ঘোষিত হওয়ায় এর প্রতিবাদে ২ দিন হরতাল পালন করে দলটি। এরপর নিয়মিতভাবে মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি ৪ দিন অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা