ছবি: সংগৃহীত
রাজনীতি

বুধবার থেকে ফের অবরোধ 

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ‘একদফা’ দফা দাবিতে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি।

আরও পড়ুন: ফখরুলের জামিন শুনানি পেছালো

সোমবার (২০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী বুধবার (২২ নভেম্বর) ভোর ৬ টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬ টা পর্যন্ত সারা দেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে।

এ সময় তিনি যুগপৎ আন্দোলনের শরিক সব দলকে এ কর্মসূচি পালন করার আহ্বান জানান। এ কর্মসূচিকে সফল করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তিনি দেশবাসীকেও আহ্বান জানান।

আরও পড়ুন: বুধবার থেকে ফের অবরোধ

রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৪৮০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সরকারি দল ও আওয়ামী লীগের হামলায় বিএনপির ৮০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি শেষ হবে আগামীকাল সকাল ৬ টায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা