ছবি-সংগৃহীত
রাজনীতি

দ্বিতীয় দিনে ১২১২টি মনোনয়ন বিক্রি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে আওয়ামী লীগের ১ হাজার ২১২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

আরও পড়ুন: সাক্ষাৎ শেষে রওশন এরশাদ যা বললেন

রোববার (১৯ নভেম্বর) দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়ে বলেন, দ্বিতীয় দিনে মনোনয়নপত্র বিক্রি থেকে আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। এ নিয়ে দুই দিনে আওয়ামী লীগের ২ দুই হাজার ২৮৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর থেকে আয় হয়েছে ১১ কোটি ৩৮ লাখ টাকা।

দফতর সম্পাদক গণমাধ্যমকর্মীদের জানান, দ্বিতীয় দিনে মোট ১ হাজার ২১২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এরমধ্যে দলীয় কার্যালয় থেকে ১ হাজার ১৮০টি এবং অনলাইনে ৩২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

আরও পড়ুন: গণতন্ত্র নষ্টের চেষ্টা করলে ব্যবস্থা

এর আগে, শনিবার (১৮ নভেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় সভাপতি শেখ হাসিনা নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা