ছবি: সংগৃহীত
রাজনীতি

ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধের ২য় দিনে ভোলার আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল হয়েছে।

আরও পড়ুন: দ্রুত তফসিল ঘোষণা করব

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ভোলার ইলিশা সড়ক এলাকায় ভোলা জেলা যুবদল ও পৌর যুবদল এ কর্মসূচি পালন করে। ভোলা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পরে ভোলা-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ‘একদফা’ দাবি আদায়ের লক্ষ্যে রাজপথ থেকে যে কোনো কর্মসূচি বাস্তবায়নের দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে আজও উত্তপ্ত গাজীপুর

যুবদল নেতারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা মাঠে আছি। ভোট চোর সরকারের পতন ও মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত যুবদল অতীতের ন্যায় রাজপথে থাকবে।

এ সময় শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার পুনঃপ্রতিষ্ঠার ‘একদফা’ দাবি আদায় ও দেশব্যাপী চলমান গণগ্রেফতার বন্ধ ও রাজবন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা