সংগৃহীত
রাজনীতি

গ্রেফতার নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার তাদেরকেই গ্রেফতার করছে যারা আগুন সন্ত্রাসের সঙ্গে যুক্ত। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: বিএনপির অন্তর জ্বালা বেড়েছে

বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এসময় বিএনপির সমাবেশ-অবরোধে পুড়িয়ে দেওয়া দুইটি বাসের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আগুন সন্ত্রাসীরা রাষ্ট্রের ওপর হামলা চালাচ্ছে। রাষ্ট্রের ৩টি অঙ্গের একটির প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। তার বাড়িতেও হামলার অর্থ বিচার বিভাগের ওপর হামলা। জাসেস কমপ্লেক্সে, পুলিশ হাসপাতাল ও সবাইকে অবাক করে দিয়ে এ আইডিইবি ভবনেও হামলা চালানো হয়েছে।

হাছান মাহমুদ জানান, ‘ইসরাইলি বাহিনী পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করছে, এর বিরুদ্ধে সারা পৃথিবীতে প্রতিবাদ হচ্ছে। আর তারেক রহমান পরামর্শ দিচ্ছে— গাজা অনেক দূরে। আমাদের সমস্যা নিয়ে আছি, এটা নিয়ে বলার দরকার নাই, কারণ কেউ কেউ নাখোশ হবে।’

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি

মন্ত্রী গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূয়সী প্রশংসা করে তিনি জানায়, ‘আজকে আমাদের সেতু ও মেগাপ্রকল্পগুলোসহ অবকাঠামোগত যে অভাবনীয় উন্নয়ন হয়েছে, যারা সেখানে মাঠে কাজ করেন তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। প্রধানমন্ত্রী ৩য় দফা সরকার গঠনের পর আজ পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রধানমন্ত্রী ও সরকারের পাশে থেকেছে। আপনাদের দেশের উন্নয়নে অনন্য ভূমিকার জন্য ধন্যবাদ জানাই।’

‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ। বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ও আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বক্তব্য রাখেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা