ছবি: সংগৃহীত
রাজনীতি

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ।

আরও পড়ুন: খালেদা জিয়া ফের সিসিইউতে

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, এটা আমরা বারবার বলছি। গতকাল রাতেও তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

মির্জা ফখরুল বলেন, সকালে ম্যাডামের চিকিৎসকদের সাথে কথা হয়েছে। তিনি এখনো সিসিইউতে আছেন। তিনি বেশ উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছেন।

আরও পড়ুন: ভৈরবে ট্রেন চলাচল স্বাভাবিক

উল্লেখ্য, প্রায় ৩ মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ বছর বয়সী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় সোমবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৪ টার দিকে তাকে হাসপাতালের ৭ম তলার কেবিন থেকে ৪র্থ তলায় সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে

আজ বেলা সোয়া ১১ টার দিকে তাকে ৭ তলার কেবিন নেওয়া হয়। জানা গেছে, তিনি শারীরিকভাবে খুব দুর্বল।

খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিসে ভুগছেন। পাশাপাশি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। ২০২২ সালের জুনে অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে ৩ টি ব্লক ধরা পড়ে। পরে এর একটিতে রিং পরানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা