রাজনীতি

দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর লড়াই সংগ্রামের বাংলাদেশ আমরা সবাই মিলেমিশে বসবাস করছি। মানুষ-মানুষে সম্প্রীতি বাড়াবে এটাই হলো সকল ধর্মের মর্মকথা। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন সকল ধর্মের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য। এই জনপদে কোন ধরনের ধর্মীয় উস্কানী দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হলে সেটাকে আওয়ামী লীগ বরদাস্ত করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে।

আরও পড়ুন : ছেলে হত্যায় বাবার মৃত্যুদণ্ড

সোমবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডী দূর্গা মন্দিরে শারদীয় দূর্গা উৎসবের নবমীতে এসব কথা বলেন আব্দুর রহমান। এর আগে সোমবার সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌর সদরের কয়েকটি দূর্গা পূজা পরিদর্শন করেন তিনি।

এ সময় শতশত হিন্দু নারী-পুরুষ ভক্তবৃন্দের উদ্দেশ্যে সাবেক এমপি আব্দুর রহমান বলেন, ধর্ম যার যার-উৎসব সকলের। বর্তমান সরকারের আমলে যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারছেন। একমাত্র শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সেটা সম্ভব হচ্ছে।

আরও পড়ুন : ফুলবাড়ীতে আমন মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও সকল পর্যায়ের উন্নয়নের ছোয়া লেগেছে। দেশে বড় বড় উন্নয়ন করে বিশ্ব দরবারে শেখ হাসিনা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। বোয়ালমারীতে ১৯৯০ সালে এই মন্দির ভাংচুর করা হয়েছিলো, সেই সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে ডাকবাংলো চত্বরে আমি প্রতিবাদ সভা করেছিলাম। সেই সময় থেকেই আপনাদের পাশে আছি। উন্নয়নের এই অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়ে আবারো আপনাদের ক্ষমতায় আনতে হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জালাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলী আকবর আলী, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার সাহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম মৃধা, জেলা যুবলীগের সদস্য দাউদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি রাজিবুল হাসান, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌর্তুজা আলী তমালসহ বিভিন্ন এলাকা থেকে আগত সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা