সংগৃহীত ছবি
রাজনীতি

আ’লীগের দখলে থাকবে রাজপথ

নিজস্ব প্রতিবেদক : ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে হুশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন : বিএনপি সন্ত্রাসের হুমকি দিচ্ছে

রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে ‘বঙ্গবন্ধু সমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেখুন বিএনপির মহাসমাবেশ, ছোট সমাবেশ, মাঝারি সমাবেশ, বিএনপির হাঁটা কর্মসূচি, দৌড় কর্মসূচি, বসা কর্মসূচি, ভবিষ্যতে হয়তো হামাগুঁড়ি কর্মসূচি- এগুলো নিয়ে আমরা কখনোই চাপ অনুভব করিনি। আমরা রাজপথের দল আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। ২৮ তারিখে (অক্টোবর) রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে ইনশাআল্লাহ।'

আরও পড়ুন : চলতি সংসদের শেষ অধিবেশন বিকেলে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছে তা ধুলায় মিশে গেছে। গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করা হয়েছে- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘ফখরুল সাহেব আসলে কি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন- এটি তার কাছে আমার প্রথম প্রশ্ন। কারণ তিনি কয়েক মাস আগে বলেছিলেন পাকিস্তান-ই ভালো ছিল। যিনি পাকিস্তান-ই ভালো ছিলেন বলেছেন, তিনি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন কি না সেটি তো বিরাট একটা প্রশ্ন।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি কারও বাবা নিয়ে কথা বলতে চাই না। তার (মির্জা ফখরুল) বাবা পাকিস্তান সমর্থক একজন মানুষ ছিলেন, এটি দিবালোকের মতো সত্য। সত্যকে তো কেউ অস্বীকার করতে পারে না। তার (মির্জা ফখরুল) বক্তব্য বলে তিনি বাংলাদেশ নিয়ে স্বপ্নই দেখেননি। যারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেনি বরং যারা পাকিস্তানের পক্ষে অবলম্বন করেছিল। সেসব লোকের সন্নিবেশ ঘটিয়ে বিএনপি গঠিত হয়েছিল।’

আরও পড়ুন : সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বিএনপি অভিযোগ তুলেছে বঙ্গবন্ধুর বায়োপিকে থেকে জিয়াউর রহমানকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি- এ বিষয়ে তিনি বলেন, ‘এটি বঙ্গবন্ধুর জীবন নিয়ে একটি বায়োপিক। বঙ্গবন্ধু কীভাবে খোকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হলেন এই ছবিতে সেটি উঠে এসেছে। এই ছবির দেশে-বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। বিদেশ থেকে আমি প্রতিদিন ফোন ও মেসেজ পাই, কখন তারা ছবিটা দেখতে পাবেন। কবে এটি আন্তর্জাতিকভাবে রিলিজ হবে।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনের সঙ্গে যে জিয়াউর রহমান যুক্ত ছিল সেটি খুনিরাই দম্ভ করে যখন খুনের দায় স্বীকার করেছেন তখনই বলে গিয়েছিল। সেই রেকর্ড আছে, সেটা আপনারা দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আছে। এই মামলায় সাধারণ আদালতে বিচার হয়েছে, এক যুগের বেশি সময় ধরে বিচার হয়েছে। খুনি এবং সাক্ষীরা সবাই জিয়াউর রহমানের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।’

আরও পড়ুন : আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

তিনি আরও বলেন, ‘ছবিতে সেই বিষয়টি পুরো আসেনি। বিএনপি যদি বলে থাকে জিয়াউর রহমানকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। সেটা সঠিক, কারণ উনি যে কী পরিমাণ বঙ্গবন্ধুর খুনের সঙ্গে যুক্ত ছিলেন, ছবিতে সেটা পুরো আসেনি। আমি যদি পরিচালক হতাম তবে আরও একটু বেশি করে দেখাতাম। কারণ ইতিহাসটা জানা প্রয়োজন।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা