ছবি: সংগৃহীত
রাজনীতি

জাতি-ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান এবং মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সহ-সভাপতি ডা. দিলীপ রায়।

আরও পড়ুন: সম্প্রীতিতে অটুট থাকুক আমাদের বন্ধন

শনিবার (২১ অক্টোবর) মহাসপ্তমীর দিন বিকেল থেকে মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে ৩ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

বোয়ালমারী বাজারে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী রক্ষা চণ্ডী মন্দির, কামারগ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্যসেবা অঙ্গন (আখড়া মন্দির), আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, আলফাডাঙ্গা দামুদর আশ্রম, সহস্রাইল মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শনকালে তিনি এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আরও পড়ুন: ভিসির সাথে ‘মুজিব’ দেখলেন ঢাবির ৫০০ শিক্ষক

এ সময় ডা. দিলীপ রায় তার বক্তব্যে বলেন, শারদীয় দুর্গোৎসবটা আসলে সার্বজনীন। এটা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের নয়। আমরা শুধু পূজা করি, কিন্তু আনন্দটা-উৎসবটা হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ সকলের। আজকে আমরা সবাই উৎসবে শামিল হয়েছি।

তিনি আরও বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে সকলে মিলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। যার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। এ অঞ্চল আওয়ামী লীগের ঘাঁটি।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। যে প্রয়াস নিয়ে নেত্রী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাচ্ছেন, তা বাস্তবায়ন করতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

এ সময় তার সাথে দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা