রাজনীতি

আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলব

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমী ও মহা অষ্টমীতে ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লিয়াকত সিকদার। সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম এ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের তিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি ব্যক্তিগত তহবিল থেকে অর্থিক সহায়তা দিয়েছেন।

আরও পড়ুন : আ’লীগের দখলে থাকবে রাজপথ

শনিবার ও রবিবার মহাসপ্তমী ও মহা অষ্টমীর দিনে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে তিন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, দামুদর আশ্রম, টগরবন্দ ইউনিয়নের পানাইল মন্দির, গোপালপুর ইউনিয়নের পবনবেগ মন্দির, বুড়াইচ ইউনিয়নের টিকড়পাড়া মন্দির, বোয়ালমারী উপজেলার শেখর সহস্রাইল, বারাংকুলা, বড়্গাঁ, চতুল ইউনিয়নের রামচন্দ্রপুরস্থ মন্দির, গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া বারোয়ারি মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শনকালে তিনি এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আরও পড়ুন : বিএনপি সন্ত্রাসের হুমকি দিচ্ছে

এসময় অ্যাডভোকেট লিয়াকত সিকদার তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি ভক্তবৃন্দের সামনে তুলে ধরেন। তিনি বলেন, সকলে মিলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবো। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন।'

লিয়াকত সিকদার আরো বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দুর্গোৎসব পালিত হবে, এটাই আমাদের কাম্য। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষের পূজামণ্ডপে ঘুরতে আসাটা বাঙালীর ঐতিহ্য। আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিটি মণ্ডপে সবাইকে প্রহরীর ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে সকল ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় উৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে পালন করতে পারেন।’

আরও পড়ুন : জাতি-ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব

বোয়ালমারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন বোয়ালমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক, চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আ. মান্নান মাতুব্বর, দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা, শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আহসানউদ্দৌলা রানা মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা তবিবর রহমান মিয়া, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তৌকির আহমেদ ডালিম, টগরবন্দ ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক কোবাদ হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা