সংগৃহীত ছবি
রাজনীতি

দেশে পরিবর্তনের নতুন সূর্য উঠবে

নিজস্ব প্রতিবেদক : এ বছরের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে স্বৈরাচার সরকারের পতন ঘটবে এবং বাংলাদেশে পরিবর্তনের নতুন সূর্য উঠবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আরও পড়ুন : একচুলও সরবে না সরকার

মঙ্গলবার ( ১৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সরকার এখন বুঝতে পারছে; বিরোধী দলের আন্দোলনে তাদের পাগলপ্রায় অবস্থা। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বক্তৃতা শুনলেই বুঝতে পারবেন তার মাথার অবস্থা কি। তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা কি। তিনি গতকাল যে কথা বলছেন শাপলা চত্বরের চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে বিরোধী দলের। এই কথা থেকে জানতে বাকি আছে তারা কি ধরনের, কি চরিত্রের? ওবায়দুল কাদেরের এই কথার কারণে তাকে এখনই গ্রেফতার করা উচিত।

আরও পড়ুন : বিএনপির আন্দোলন সবই ভুয়া

তিনি বলেন, স্বৈরাচার এরশাদের পতন কিভাবে হয়েছে দেশের জনগণ দেখেছে তারাও (আওয়ামী লীগ) দেখেছে। এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নাই। এই অক্টোবর মাস এখনো শেষ হয়নি মাঝামাঝি।

দুদু আরও বলেন, সব কিছুরই একটা শেষ আছে। এই সরকারেরও শেষ আছে। এই বছরের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে নতুন সূর্য উঠবে বাংলাদেশে। নতুন পরিবর্তনের দিকে দেশ ধাবমান হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ যারা জেলখানায় আছেন সবাইকে বের করে নিয়ে আসব। গণতন্ত্রের বাংলাদেশ হবে, স্বাধীন বাংলাদেশ হবে।

আরও পড়ুন : সরকার গঠনে বাধ্যবাধকতা নেই

বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্ব ও সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির বন পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম, কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা