ছবি-সংগৃহীত
রাজনীতি

আন্দোলন বন্ধ করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক : কোনো বাধা বিএনপির চলমান আন্দোলন বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আরও পড়ুন : লুটেরা যেন ক্ষমতায় আসতে না পারে

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা জানান তিনি। সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে নয়াপল্টন থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

গত ২৬ জুলাই রাজধানীর ধোলাইখাল নিজের ওপর হামলার প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র বলেন, সেই দিন তো আমার ওপর বন্দুক ধরেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, মারতে পারেন না। বেঁচে আছি। গুলি করে কী আন্দোলন বন্ধ করতে পেরেছেন?

তিনি বলেন, মৃত্যুর জন্য চিন্তা করি না। মরণের জন্য যখন রাস্তায় নেমেছি তখন কেউ আমাদের চলমান আন্দোলন বন্ধ করতে পারবে না।

আরও পড়ুন : ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা হয়েছে

আইনশৃঙ্খলা বাহিনী উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, আপনাদের কাজ হচ্ছে চোর-ডাকাত ধরা। তাদের পাহারা দেওয়ার আপনাদের দায়িত্ব নয়।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, গুলি করে কি আমাদের আন্দোলন বন্ধ করতে পেরেছেন? পারেননি। যেদিন ঝামেলা করব সেদিন বলে, কয়ে করব।

আরও পড়ুন : অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় জাতিসংঘ

সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা